দিকপাল

বিএনপির নাম ভাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ডে কঠোর ব্যবস্থা: রিজভী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট ২০২৬ | ০৩:০৪ পি এম | প্রিন্ট সংস্করণ

বিএনপির নাম ভাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ডে কঠোর ব্যবস্থা: রিজভী

সারাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নাম ভাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ড চালানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। হাজারও ষড়যন্ত্র সত্ত্বেও দল সব বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখাকে মূল অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে রিজভী বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কোনো অপকর্ম বা দলের ভাবমূর্তি ক্ষুণ্নকারী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না। রুহুল কবির রিজভী উল্লেখ করেন, ক্ষমতা গ্রহণের পর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের সুশাসন ও অধিকার প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছে, যার ফলে দেশবাসীর মধ্যে বর্তমান সরকারের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা উত্তরোত্তর বাড়ছে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থিতা বাছাই প্রসঙ্গে তিনি স্পষ্ট করে জানান, স্থানীয় নির্বাচনে কারা প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন, কেন্দ্রীয় কমান্ড নয়—বরং তৃণমূলের স্থানীয় নেতাকর্মীরাই তা নির্ধারণ করবেন।

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

বিএনপির নাম ভাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ডে কঠোর ব্যবস্থা: রিজভী

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সারাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নাম ভাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ড চালানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। হাজারও ষড়যন্ত্র সত্ত্বেও দল সব বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখাকে মূল অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে রিজভী বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কোনো অপকর্ম বা দলের ভাবমূর্তি ক্ষুণ্নকারী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না। রুহুল কবির রিজভী উল্লেখ করেন, ক্ষমতা গ্রহণের পর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের সুশাসন ও অধিকার প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছে, যার ফলে দেশবাসীর মধ্যে বর্তমান সরকারের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা উত্তরোত্তর বাড়ছে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থিতা বাছাই প্রসঙ্গে তিনি স্পষ্ট করে জানান, স্থানীয় নির্বাচনে কারা প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন, কেন্দ্রীয় কমান্ড নয়—বরং তৃণমূলের স্থানীয় নেতাকর্মীরাই তা নির্ধারণ করবেন।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল