দিকপাল

জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকা: ঢাবির ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত

সুমাইয়া জাবির
সুমাইয়া জাবির ন্যাশনাল ডেস্ক এডিটর
প্রকাশ : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১২:১৪ পি এম | প্রিন্ট সংস্করণ

জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকা: ঢাবির ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে 'বিতর্কিত ভূমিকা' পালন ও শিক্ষার্থীদের আনীত বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

সাময়িক বরখাস্ত ও ট্রাইব্যুনালের মুখোমুখি হওয়া তিন শিক্ষক হলেন—শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান, অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান লিটু এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মশিউর রহমান।

এর পাশাপাশি নিয়োগ বিজ্ঞপ্তির নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ না করেই শিক্ষক পদে নিয়োগ পাওয়ার অভিযোগে সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জিয়াউর রহমানকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। মূলত ইসলামিক স্টাডিজে স্নাতক ও স্নাতকোত্তর এবং সংগীতে এমফিল ও পিএইচডি ডিগ্রিধারী এই শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া খতিয়ে দেখতে অধিকতর তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত সোমবার (৩১ আগস্ট) রাতে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক গুরুত্বপূর্ণ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে জানান, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই সিন্ডিকেট এই পদক্ষেপ নিয়েছে।

একই সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোর গেট বন্ধের সময়সীমা এক ঘণ্টা বাড়িয়ে রাত ১০টার পরিবর্তে রাত ১১টা নির্ধারণ করার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া ছাত্রীদের বিভিন্ন যৌক্তিক দাবি-দাওয়া পর্যালোচনা ও সমাধানের লক্ষ্যে আলাদা একটি বিশেষ কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকা: ঢাবির ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল