সরাসরি নির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) আসনে সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের ‘তদারকির দায়িত্ব’ দেওয়ার ঘটনাকে সম্পূর্ণ অসাংবিধানিক ও বেআইনি আখ্যা দিয়ে জাতীয় সংসদের স্পিকারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর আমীরসহ দলটির নির্বাচিত ৬৭ জন সংসদ সদস্য যৌথভাবে স্বাক্ষরিত এই চিঠিটি মঙ্গলবার (২৩ আগস্ট) স্পিকারের দপ্তরে জমা দেন।
চিঠিতে জামায়াতের সংসদ সদস্যরা উল্লেখ করেন, দেশের বিভিন্ন একক আঞ্চলিক নির্বাচনী এলাকায় সরাসরি নির্বাচিত এমপিদের ওপর সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের তদারকির ক্ষমতা প্রদান করা হয়েছে, যা সংবিধান ও জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির স্পষ্ট লঙ্ঘন। সংবিধানের ৬৫(২) অনুচ্ছেদ অনুযায়ী, একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমানায় স্থানীয় প্রশাসন ও উন্নয়ন কর্মকাণ্ডের মূল আইনি এখতিয়ার ও প্রতিনিধিত্ব সরাসরি নির্বাচিত সংসদ সদস্যের। সেখানে সংরক্ষিত আসনের সদস্যদের মাধ্যমে হস্তক্ষেপ বা তদারকি করা নির্বাচিত প্রতিনিধিদের আইনি অধিকারে বড় ধরনের বাধা তৈরি করছে।
জামায়াত নেতারা চিঠিতে আরও উল্লেখ করেন, এটি যেহেতু সম্পূর্ণ জনস্বার্থ এবং সুশাসনের সাথে সংশ্লিষ্ট বিষয়, তাই সংসদীয় রীতির সুষ্ঠু চর্চা ও গণতান্ত্রিক ভারসাম্য বজায় রাখতে স্পিকারের দ্রুত হস্তক্ষেপ ও আইনগত সমাধান প্রয়োজন। স্পিকারের কাছে আনুষ্ঠানিক চিঠি হস্তান্তরের পর সংসদ সদস্যরা চিঠিটি সর্বসাধারণ ও গণমাধ্যমের অবগতির জন্য প্রকাশ্যে আনেন।
সংসদ সচিবালয় ও সংশ্লিষ্ট প্রশাসনিক মাধ্যমে শিগগিরই এ বিষয়ে কার্যকর নির্দেশনা বা স্পষ্ট পরিপত্র জারি করা হবে বলে আশা করছেন রিটকারী সংসদ সদস্যরা।

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন