দিকপাল

গণহত্যার দায়ে কোনো দলকে রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ০৫ আগস্ট ২০২৬ | ০৩:২১ পি এম | প্রিন্ট সংস্করণ

গণহত্যার দায়ে কোনো দলকে রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার জন্য দায়ী সংগঠন হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের আর কোনো রাজনীতি করতে দেওয়া হবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ বুধবার (৫ আগস্ট ২০২৬) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থান কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়; বরং ২০০৯ সাল থেকে দীর্ঘ দেড় দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলনেরই পরিণতি। এই আন্দোলনে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা স্মরণ করে তিনি বলেন, চব্বিশের প্রকৃত যোদ্ধাদের স্বপ্ন অনুযায়ী নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সরকার অঙ্গীকারবদ্ধ।

সংবিধান সংস্কারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রস্তাবিত ‘অষ্টাদশ সংশোধনী’ দেশের গণতান্ত্রিক ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন আনবে। তরুণদের জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে তিনি দেশের প্রধান বিরোধী দলকে অবিলম্বে সংবিধান সংশোধন কমিটিতে সদস্য হিসেবে নাম পাঠানোর আহ্বান জানান।

এ ছাড়া আন্দোলনে আহতদের পুনর্বাসনে সরকারের জোড়া ভাবনার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কর্মক্ষমদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান তৈরি এবং গুরুতর আহতদের সামাজিক-আর্থিক সুরক্ষায় আলাদা ব্যবস্থার রূপরেখা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

মানবাধিকার লঙ্ঘন ও ফ্যাসিবাদের বিচারের বিষয়ে জোর দিয়ে মন্ত্রী জানান, গণহত্যার তদন্ত কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং দল হিসেবে বিচার সম্পন্ন করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হয়েছে। তিনি পুনর্ব্যক্ত করেন, গণহত্যার জন্য দায়ী কোনো দলকে দেশের মাটিতে আর রাজনীতি করতে দেওয়া হবে না।

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

গণহত্যার দায়ে কোনো দলকে রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার জন্য দায়ী সংগঠন হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের আর কোনো রাজনীতি করতে দেওয়া হবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ বুধবার (৫ আগস্ট ২০২৬) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থান কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়; বরং ২০০৯ সাল থেকে দীর্ঘ দেড় দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলনেরই পরিণতি। এই আন্দোলনে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা স্মরণ করে তিনি বলেন, চব্বিশের প্রকৃত যোদ্ধাদের স্বপ্ন অনুযায়ী নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সরকার অঙ্গীকারবদ্ধ।

সংবিধান সংস্কারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রস্তাবিত ‘অষ্টাদশ সংশোধনী’ দেশের গণতান্ত্রিক ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন আনবে। তরুণদের জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে তিনি দেশের প্রধান বিরোধী দলকে অবিলম্বে সংবিধান সংশোধন কমিটিতে সদস্য হিসেবে নাম পাঠানোর আহ্বান জানান।

এ ছাড়া আন্দোলনে আহতদের পুনর্বাসনে সরকারের জোড়া ভাবনার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কর্মক্ষমদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান তৈরি এবং গুরুতর আহতদের সামাজিক-আর্থিক সুরক্ষায় আলাদা ব্যবস্থার রূপরেখা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

মানবাধিকার লঙ্ঘন ও ফ্যাসিবাদের বিচারের বিষয়ে জোর দিয়ে মন্ত্রী জানান, গণহত্যার তদন্ত কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং দল হিসেবে বিচার সম্পন্ন করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হয়েছে। তিনি পুনর্ব্যক্ত করেন, গণহত্যার জন্য দায়ী কোনো দলকে দেশের মাটিতে আর রাজনীতি করতে দেওয়া হবে না।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল