দিকপাল

প্রাথমিক শিক্ষায় বাধ্যতামূলক হচ্ছে মার্শাল আর্ট

মোঃ রফিকুল ইসলাম
মোঃ রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
প্রকাশ : শনিবার, ০১ আগস্ট ২০২৬ | ০৩:১৩ পি এম | প্রিন্ট সংস্করণ

প্রাথমিক শিক্ষায় বাধ্যতামূলক হচ্ছে মার্শাল আর্ট

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ এবং আত্মবিশ্বাস বাড়াতে প্রাথমিক স্তরের শিক্ষায় মার্শাল আর্টকে বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্রীড়া কার্যক্রমের অংশ হিসেবে এটি অন্তর্ভুক্ত করা হবে।

শুক্রবার রাজধানীর বিজয় সরণির র্যাংগস ভবনে বাংলাদেশ কিয়োকুশিন কারাতে সংস্থার আয়োজিত ‘ব্ল্যাক বেল্ট প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এই ঘোষণা দেন। তিনি বলেন, মার্শাল আর্ট শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, ধৈর্য ও ইতিবাচক মানসিকতা গঠনে সহায়তা করে। একজন শিক্ষার্থী যখন নিজের ওপর আস্থা অর্জন করে, তখন সে সহিংসতা ও সংঘাত এড়িয়ে চলতে শেখে এবং সমাজে গঠনমূলক ভূমিকা রাখতে পারে।

তরুণ প্রজন্মকে সুস্থ, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলা ও মার্শাল আর্টের প্রসার অপরিহার্য মন্তব্য করে ববি হাজ্জাজ সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করতে কারাতে সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান। এই উদ্যোগ বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে বলে তিনি আশ্বস্ত করেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী তাঁর নিজের কারাতে চর্চার স্মৃতিচারণা করেন। ১৯৯১ সালে কিয়োকুশিন কারাতে প্রশিক্ষণের মাধ্যমে তাঁর যাত্রা শুরু হয়েছিল বলে তিনি জানান। সেই সময়ের কঠোর অনুশীলন, সহপাঠীদের সঙ্গে বন্ধুত্ব ও ব্রেকিং প্রদর্শনীর স্মৃতি আজও তাঁকে অনুপ্রাণিত করে বলে উল্লেখ করেন তিনি। বর্তমান প্রজন্মের কারাতেকাদের পরিবেশনা তাঁকে তিন দশকের আগের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে গেছে।

মার্শাল আর্ট শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব ও আত্মরক্ষার সক্ষমতা তৈরির মাধ্যমে একটি সুস্থ, দক্ষ ও মানবিক ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠান শেষে ব্ল্যাক বেল্ট অর্জনকারী কারাতেকাদের মধ্যে সনদ ও ব্ল্যাক বেল্ট তুলে দেন ববি হাজ্জাজ। এ সময় তিনি কৃতীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ০১ আগস্ট ২০২৬

প্রাথমিক শিক্ষায় বাধ্যতামূলক হচ্ছে মার্শাল আর্ট

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল