দিকপাল

ঘুষের টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ২৭ জুলাই ২০২৬ | ১০:৪২ এ এম | প্রিন্ট সংস্করণ

ঘুষের টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা ইমরান শেখের বিরুদ্ধে এক সেবাগ্রহীতার কাছ থেকে টাকা নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অফিসকক্ষে ঘুষ গ্রহণ ও তা গুনে নেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ঘটনাটি ঘিরে স্থানীয় পর্যায়ে চরম চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়েছে।

রোববার বিকেলে দুই মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, কর্মকর্তা ইমরান শেখ নিজের অফিসকক্ষে বসে এক ব্যক্তির কাছ থেকে টাকা গ্রহণ করে গুনে নিচ্ছেন। এ সময় নিজের পদমর্যাদা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্পর্কে আক্ষেপ প্রকাশ করে তাঁকে বলতে শোনা যায়, “উনিও ৪০তম বিসিএস, আমিও ৪০তম বিসিএস। উনার কপাল ভালো, উনি ক্যাডার হয়েছেন, আর আমি নন-ক্যাডার হয়েছি।”

তবে ঘুষ গ্রহণের অভিযোগটি অস্বীকার করেছেন উপসহকারী ভূমি কর্মকর্তা ইমরান শেখ। তাঁর দাবি, ভিডিওতে যে টাকা নেওয়ার দৃশ্য দেখা যাচ্ছে তা ঘুষের টাকা নয়, বরং পূর্বে পরিচিত এক ব্যক্তিকে দেওয়া ব্যক্তিগত ধারের টাকা ফেরত নিচ্ছিলেন তিনি। তবে কাকে তিনি টাকা ধার দিয়েছিলেন কিংবা ভিডিওতে থাকা ব্যক্তির পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো স্পষ্ট উত্তর দেননি।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদের ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। অন্যদিকে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান জানান, পূর্বেও কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে ইমরান শেখকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। ভিডিওটি তদন্ত সাপেক্ষে সত্যতা প্রমাণিত হলে উক্ত কর্মকর্তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ২৭ জুলাই ২০২৬

ঘুষের টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা ইমরান শেখের বিরুদ্ধে এক সেবাগ্রহীতার কাছ থেকে টাকা নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অফিসকক্ষে ঘুষ গ্রহণ ও তা গুনে নেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ঘটনাটি ঘিরে স্থানীয় পর্যায়ে চরম চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়েছে।

রোববার বিকেলে দুই মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, কর্মকর্তা ইমরান শেখ নিজের অফিসকক্ষে বসে এক ব্যক্তির কাছ থেকে টাকা গ্রহণ করে গুনে নিচ্ছেন। এ সময় নিজের পদমর্যাদা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্পর্কে আক্ষেপ প্রকাশ করে তাঁকে বলতে শোনা যায়, “উনিও ৪০তম বিসিএস, আমিও ৪০তম বিসিএস। উনার কপাল ভালো, উনি ক্যাডার হয়েছেন, আর আমি নন-ক্যাডার হয়েছি।”

তবে ঘুষ গ্রহণের অভিযোগটি অস্বীকার করেছেন উপসহকারী ভূমি কর্মকর্তা ইমরান শেখ। তাঁর দাবি, ভিডিওতে যে টাকা নেওয়ার দৃশ্য দেখা যাচ্ছে তা ঘুষের টাকা নয়, বরং পূর্বে পরিচিত এক ব্যক্তিকে দেওয়া ব্যক্তিগত ধারের টাকা ফেরত নিচ্ছিলেন তিনি। তবে কাকে তিনি টাকা ধার দিয়েছিলেন কিংবা ভিডিওতে থাকা ব্যক্তির পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো স্পষ্ট উত্তর দেননি।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদের ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। অন্যদিকে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান জানান, পূর্বেও কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে ইমরান শেখকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। ভিডিওটি তদন্ত সাপেক্ষে সত্যতা প্রমাণিত হলে উক্ত কর্মকর্তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল