দিকপাল

হিন্দু-মুসলিম রাজনীতি না থাকলে ক্ষমতার সিংহাসনও কেঁপে উঠবে: ককরোচ জনতা পার্টির প্রধান

শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : শনিবার, ২৫ জুলাই ২০২৬ | ০৭:০২ পি এম | প্রিন্ট সংস্করণ

হিন্দু-মুসলিম রাজনীতি না থাকলে ক্ষমতার সিংহাসনও কেঁপে উঠবে: ককরোচ জনতা পার্টির প্রধান

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁসের জেরে প্রবল ছাত্র আন্দোলনের মুখে শনিবার (২৫ জুলাই ২০২৬) পদত্যাগে বাধ্য হয়েছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। গত দুই মাসের বেশি সময় ধরে দিল্লির যন্তর মন্তরে চলা এই টানা আন্দোলনের নেতৃত্বে ছিল তরুণদের ব্যাঙ্গাত্মক রাজনৈতিক দল ‘ককরোচ জনতা পার্টি (সিজেপি)’।

দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে নিজের পড়াশোনা সাময়িক স্থগিত রেখে দেশে ফিরে এসে এই আন্দোলনে নেতৃত্ব দেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ভারতের তরুণ সমাজের এই ঐক্যবদ্ধ শক্তির প্রশংসা করে তিনি বলেন, "যদি কোনো হিন্দু-মুসলিম রাজনীতি না থাকে এবং শুধুমাত্র ইস্যুভিত্তিক রাজনীতি হয়, তখন বড় বড় সিংহাসনও কেঁপে যাবে। যখন আমরা হিন্দু-মুসলিম রাজনীতির ঊর্ধ্বে গিয়ে অধিকার ও ইস্যু নিয়ে কথা বলতে পারব, তখন সেটি দেশের জন্যই মঙ্গলজনক হবে।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের অনড় অবস্থানের প্রতি ইঙ্গিত করে অভিজিৎ দীপকে আরও বলেন, "বলা হতো এ সরকারে (মোদি সরকার) পদত্যাগের কোনো নিয়ম নেই। কিন্তু দুনিয়া ঠিকই মাথা নত করে; শুধু মাথা নত করানোর জন্য লোক থাকা চাই।" এই মন্তব্যের মাধ্যমে তিনি মূলত তাঁর দল ও বিক্ষোভকারী সাধারণ শিক্ষার্থীদের অসীম ধৈর্য এবং অনড় অবস্থানের বিষয়টি তুলে ধরেন।

উল্লেখ্য, ‘নিট’ (NEET) ভারতের অন্যতম বৃহৎ ও কঠিন মেডিকেল ভর্তি পরীক্ষা, যার মাধ্যমে লাখ লাখ তরুণের চিকিৎসক হওয়ার স্বপ্ন শুরু হয়। সম্প্রতি এই পরীক্ষার প্রশ্নপত্র ব্যাপকভাবে ফাঁস হওয়ায় তরুণরা চরম ক্ষোভে ফেটে পড়েন এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজপথে নামেন।

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ২৫ জুলাই ২০২৬

হিন্দু-মুসলিম রাজনীতি না থাকলে ক্ষমতার সিংহাসনও কেঁপে উঠবে: ককরোচ জনতা পার্টির প্রধান

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁসের জেরে প্রবল ছাত্র আন্দোলনের মুখে শনিবার (২৫ জুলাই ২০২৬) পদত্যাগে বাধ্য হয়েছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। গত দুই মাসের বেশি সময় ধরে দিল্লির যন্তর মন্তরে চলা এই টানা আন্দোলনের নেতৃত্বে ছিল তরুণদের ব্যাঙ্গাত্মক রাজনৈতিক দল ‘ককরোচ জনতা পার্টি (সিজেপি)’।

দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে নিজের পড়াশোনা সাময়িক স্থগিত রেখে দেশে ফিরে এসে এই আন্দোলনে নেতৃত্ব দেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ভারতের তরুণ সমাজের এই ঐক্যবদ্ধ শক্তির প্রশংসা করে তিনি বলেন, "যদি কোনো হিন্দু-মুসলিম রাজনীতি না থাকে এবং শুধুমাত্র ইস্যুভিত্তিক রাজনীতি হয়, তখন বড় বড় সিংহাসনও কেঁপে যাবে। যখন আমরা হিন্দু-মুসলিম রাজনীতির ঊর্ধ্বে গিয়ে অধিকার ও ইস্যু নিয়ে কথা বলতে পারব, তখন সেটি দেশের জন্যই মঙ্গলজনক হবে।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের অনড় অবস্থানের প্রতি ইঙ্গিত করে অভিজিৎ দীপকে আরও বলেন, "বলা হতো এ সরকারে (মোদি সরকার) পদত্যাগের কোনো নিয়ম নেই। কিন্তু দুনিয়া ঠিকই মাথা নত করে; শুধু মাথা নত করানোর জন্য লোক থাকা চাই।" এই মন্তব্যের মাধ্যমে তিনি মূলত তাঁর দল ও বিক্ষোভকারী সাধারণ শিক্ষার্থীদের অসীম ধৈর্য এবং অনড় অবস্থানের বিষয়টি তুলে ধরেন।

উল্লেখ্য, ‘নিট’ (NEET) ভারতের অন্যতম বৃহৎ ও কঠিন মেডিকেল ভর্তি পরীক্ষা, যার মাধ্যমে লাখ লাখ তরুণের চিকিৎসক হওয়ার স্বপ্ন শুরু হয়। সম্প্রতি এই পরীক্ষার প্রশ্নপত্র ব্যাপকভাবে ফাঁস হওয়ায় তরুণরা চরম ক্ষোভে ফেটে পড়েন এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজপথে নামেন।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল