দিকপাল

আমেরিকা ধ্বংস হোক খামেনির জানাজায় তীব্র স্লোগান

মোঃ রফিকুল ইসলাম
মোঃ রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
প্রকাশ : শনিবার, ০৪ জুলাই ২০২৬ | ০৪:২১ পি এম | প্রিন্ট সংস্করণ

আমেরিকা ধ্বংস হোক  খামেনির জানাজায় তীব্র স্লোগান

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক ও শ্রদ্ধা নিবেদনে তেহরানের মোসাল্লা এলাকায় জড়ো হয়েছেন লাখো মানুষ। সেখানে উপস্থিত জনতা ‘আমেরিকার ধ্বংস হোক’ ও ‘প্রতিশোধ’ স্লোগান দিতে থাকেন বলে জানিয়েছে বিবিসি।

খামেনির দাফনের ছয় দিনব্যাপী আনুষ্ঠানিকতা শনিবার (৪ জুলাই) শুরু হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, কফিন মোসাল্লায় পৌঁছানোর আগেই অগণিত মানুষ জড়ো হন। অনেকে লাল পতাকা ও প্ল্যাকার্ড বহন করেন—যা প্রতিশোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়।

কফিন স্থাপনের পর ধর্মীয় ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা ও বিদেশি প্রতিনিধিরা শ্রদ্ধা জানান। উপস্থিত বিদেশিদের মধ্যে ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ও আফগানিস্তানের তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। এছাড়া ইরাক, আর্মেনিয়া, তুরস্ক, সৌদি আরব, কাতার ও ওমানের প্রতিনিধিরাও অংশ নেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে খামেনি দাফনের জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। উল্লেখ্য, প্রায় ৩৭ বছর ক্ষমতায় থাকা খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত হন।

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ০৪ জুলাই ২০২৬

আমেরিকা ধ্বংস হোক খামেনির জানাজায় তীব্র স্লোগান

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক ও শ্রদ্ধা নিবেদনে তেহরানের মোসাল্লা এলাকায় জড়ো হয়েছেন লাখো মানুষ। সেখানে উপস্থিত জনতা ‘আমেরিকার ধ্বংস হোক’ ও ‘প্রতিশোধ’ স্লোগান দিতে থাকেন বলে জানিয়েছে বিবিসি।

খামেনির দাফনের ছয় দিনব্যাপী আনুষ্ঠানিকতা শনিবার (৪ জুলাই) শুরু হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, কফিন মোসাল্লায় পৌঁছানোর আগেই অগণিত মানুষ জড়ো হন। অনেকে লাল পতাকা ও প্ল্যাকার্ড বহন করেন—যা প্রতিশোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়।

কফিন স্থাপনের পর ধর্মীয় ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা ও বিদেশি প্রতিনিধিরা শ্রদ্ধা জানান। উপস্থিত বিদেশিদের মধ্যে ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ও আফগানিস্তানের তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। এছাড়া ইরাক, আর্মেনিয়া, তুরস্ক, সৌদি আরব, কাতার ও ওমানের প্রতিনিধিরাও অংশ নেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে খামেনি দাফনের জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। উল্লেখ্য, প্রায় ৩৭ বছর ক্ষমতায় থাকা খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত হন।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল