জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এক ঐতিহাসিক রায়ে জানিয়েছে, ২০১৭ সালে সামরিক অভিযানের সময় মিয়ানমার প্রধানত মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। এ রায়ে বাংলাদেশের বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া হাজার হাজার রোহিঙ্গার মধ্যে আনন্দ ও স্বস্তি দেখা গেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) আদালত এই রায় ঘোষণা করে। তবে এই রায় বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে মিয়ানমার সীমান্তের কাছে বসবাসরত ১২ লাখ রোহিঙ্গার নিজ দেশে ফেরার পথ কতটা সহজ করবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে; ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলায় বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটিতে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন এখনো বড় চ্যালেঞ্জ হয়ে আছে।
অন্যদিকে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় বিপুলসংখ্যক রোহিঙ্গার দায়িত্ব পালন করতে গিয়ে চাপে রয়েছে বাংলাদেশ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই সংকটের একমাত্র কার্যকর সমাধান হলো রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন।
রায়ের পর প্রত্যাবাসনের সম্ভাব্য সময়সীমা নিয়ে প্রথমবারের মতো ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শুক্রবার (২০ নভেম্বর) রয়টার্সকে তিনি বলেন, ‘আগামীকাল বা খুব শিগগিরই প্রত্যাবাসন শুরু হবে না। তবে নিরাপদে ফেরার পথ নিশ্চিত করতে আমরা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বহুপক্ষীয় ফোরামে চাপ সৃষ্টি করব। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে এ বিষয়ে অগ্রগতি আনার চেষ্টা করব।’
রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বছরের পর বছর ধরে চেষ্টা চালিয়েও সফল হয়নি বাংলাদেশ। বিশ্লেষকদের মতে, গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতের তিরস্কারের মুখে থাকা মিয়ানমারের সামরিক বাহিনীর সমর্থনপুষ্ট সরকারও সহজে প্রত্যাবাসনে সম্মত হবে না। গণহত্যার মামলায় আদালত ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা ও অগ্নিসংযোগের বিষয়গুলো তুলে ধরেছে।
মিয়ানমারের বিশ্লেষক সাই কিয়ি জিন সো বলেন, ‘আদালতের নির্দেশনার মধ্যে রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়টিও রয়েছে। কিন্তু বাস্তবে তা হওয়ার সম্ভাবনা এখনো কম।’ ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে চলমান গৃহযুদ্ধের কথা উল্লেখ করে তিনি এ মন্তব্য করেন।
এদিকে শুক্রবার মিয়ানমার সরকার জানিয়েছে, আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্ত সর্বসম্মত ছিল না এবং এটা অন্যায্য। দেশটির দাবি, তাদের বিরুদ্ধে অন্যায়ভাবে অভিযোগ আনা হয়েছে।
২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের মুখে প্রায় ৭ লাখ ৫০ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় এবং ওই অভিযানই গণহত্যার মামলার মূল বিষয় ছিল। এর প্রায় ছয় বছর পর ২০২৩ সালের শেষ দিকে রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়; এতে আরও অনেক মানুষ পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ায় শরণার্থীর সংখ্যা আরও বেড়েছে।
মিয়ানমারের অন্যতম শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি এরই মধ্যে রাখাইন রাজ্যের প্রায় পুরো এলাকা সেনাবাহিনীর কাছ থেকে দখল করে নিয়েছে। রোহিঙ্গাদের অধিকাংশের প্রত্যাবর্তনের জন্য যে এলাকাগুলো নির্ধারিত, সেগুলোও এখন এই গোষ্ঠীর নিয়ন্ত্রণে।
রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতা চালানোর অভিযোগ রয়েছে আরাকান আর্মির বিরুদ্ধেও, তবে আন্তর্জাতিক বিচার আদালতের রায় নিয়ে এখন পর্যন্ত গোষ্ঠীটি প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি এবং রয়টার্সের প্রশ্নেরও জবাব দেননি তাদের এক মুখপাত্র।
গত আগস্টে মিয়ানমার সরকার জানায়, বাংলাদেশের শরণার্থী শিবিরে বসবাসরত ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে যাচাই করে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে। তবে রাখাইনের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত প্রত্যাবাসন শুরু হবে না বলে জানায় দেশটি।
২০১৭ সালের আগে মিয়ানমারে প্রায় ১১ লাখ রোহিঙ্গা বসবাস করতেন। বিভিন্ন হিসাব অনুযায়ী, বর্তমানে রাখাইন রাজ্যে তাদের মধ্যে প্রায় ৬ লাখ রোহিঙ্গা রয়েছেন এবং তাদের মধ্যে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ বাস্তুচ্যুতদের শিবিরে বসবাস করছেন।
মিয়ানমার দীর্ঘদিন ধরেই রোহিঙ্গাদের প্রতিবেশী বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী হিসেবে বিবেচনা করে আসছে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে দেশটিতে বসবাস করলেও তাদের নাগরিকত্ব দিতে অস্বীকার করেছে।
রোহিঙ্গা সংকট পর্যবেক্ষণকারী সংস্থা আরাকান প্রজেক্টের পরিচালক ক্রিস লেওয়া বলেন, ‘নাগরিকত্ব, অধিকার ও প্রকৃত নিরাপত্তা নিশ্চিত না হলে রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব নয়।’ তিনি আরও বলেন, ‘রাখাইন রাজ্যের রাজধানী সিত্তের বাস্তুচ্যুত শিবিরগুলোতে এখনো যেসব রোহিঙ্গা রয়েছেন, তাদের নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। তারা সেখানে বন্দিদশার মতো জীবন কাটাচ্ছেন। ত্রাণ পাওয়া ও চলাচলের জন্য সামরিক বাহিনীর ওপর নির্ভর করতে হচ্ছে তাদের। একই সঙ্গে প্রতিশোধমূলক হামলার ঝুঁকিতেও রয়েছেন তারা।’
১৭ কোটি ৫০ লাখ মানুষের দেশ বাংলাদেশ অর্থনৈতিক সংকটের মধ্যেও বিপুলসংখ্যক রোহিঙ্গার দায়িত্ব পালন করছে, তবে শরণার্থীদের দেশে কাজ করে জীবিকা নির্বাহের অনুমতি দেয় না সরকার। তাই তাদের দ্রুত মিয়ানমারে ফেরত পাঠাতে আগ্রহী ঢাকা, যদিও বাংলাদেশ বারবার বলেছে নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব নয়।
আন্তর্জাতিক আদালতের এই রায় কূটনৈতিকভাবে রোহিঙ্গা প্রত্যাবাসনের পক্ষে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে, তবে একই সঙ্গে নতুন সংকটও তৈরি হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা রিচার্ড হর্সি বলেন, ‘ঢাকাকে এখন এমন একটি রাষ্ট্রের সঙ্গে প্রত্যাবাসন নিয়ে সংলাপ চালিয়ে যেতে হবে, যাকে আন্তর্জাতিক আদালত গণহত্যার জন্য দায়ী করেছে। একই সঙ্গে ক্রমেই আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগ রাখতে হবে।’
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, আগামী এক বছরের জন্য গত সেপ্টেম্বর থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছে বাংলাদেশ। এই অবস্থান কাজে লাগিয়ে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বহুপক্ষীয় উদ্যোগ জোরদার করা হবে এবং এর মাধ্যমে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরির চেষ্টা চালানো হবে।
তবে বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় অর্থের সংকট বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে রোহিঙ্গাদের জন্য প্রয়োজনীয় ৭১ কোটি ডলারের মানবিক সহায়তার মাত্র ৬৯ শতাংশ অর্থ পাওয়া গেছে।
এদিকে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় মালয়েশিয়াও রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বরের শেষ নাগাদ মালয়েশিয়ায় ১ লাখ ৩৩ হাজার ৪০০ রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়প্রার্থী হিসেবে নিবন্ধিত ছিলেন। পাশাপাশি মালয়েশিয়া জানিয়েছে, একটি কাঠামোবদ্ধ দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসন করা হবে এবং রোহিঙ্গাদের জন্য এটি বড় ধরনের পুনর্বাসন উদ্যোগ হতে যাচ্ছে।
বাংলাদেশের একটি ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরে বসবাস করেন ২৪ বছর বয়সী রোহিঙ্গা মোহাম্মদ জুবায়ের। আন্তর্জাতিক আদালতের রায়কে নিজেদের জন্য নতুন শক্তি ও আশার উৎস হিসেবে দেখছেন তিনি। জুবায়ের বলেন, ‘একজন রোহিঙ্গা হিসেবে এই মুহূর্ত আমাকে নতুন করে শক্তি জোগাচ্ছে। আমার সবচেয়ে বড় স্বপ্ন শুধু এই নয় যে, বিশ্ব আমাদের ওপর ঘটে যাওয়া অন্যায়ের স্বীকৃতি দেবে। আমি সেই দিনটি দেখতে চাই, যেদিন আমরা নিজেদের পূর্বপুরুষের মাটিতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারব।’

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন