দিকপাল

প্রতারণার অভিযোগ ও পরীক্ষার আগেই দক্ষিণ কোরীয় শিক্ষার্থীর মৃত্যু

শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | ১১:২৯ এ এম | প্রিন্ট সংস্করণ

প্রতারণার অভিযোগ ও পরীক্ষার আগেই দক্ষিণ কোরীয় শিক্ষার্থীর মৃত্যু
ছবি : সংগ্রহীত

এআই ব্যবহার করে পরীক্ষায় প্রতারণার অভিযোগ আর সেই অভিযোগের জবাব দিতে প্রকাশ্যে নিজের মেধা প্রমাণের প্রস্তুতি। কিন্তু নির্ধারিত পরীক্ষায় অংশ নেওয়ার আগেই মৃত্যু হলো দক্ষিণ কোরিয়ার আলোচিত এক শিক্ষার্থীর। 

চলতি বছরের লিগ্যাল এডুকেশন এলিজিবিলিটি টেস্ট (এলইইটি) পরীক্ষায় পূর্ণ নম্বর পাওয়া ৩২ বছর বয়সী লি জিন-উকে সিউলের একটি মোটেল থেকে হৃদ্‌যন্ত্রের কার্যক্রম বন্ধ অবস্থায় উদ্ধার করা হয় এবং পরে তাকে মৃত ঘোষণা করা হয়। ঘটনাটি ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

পূর্ণ নম্বরের অসাধারণ সাফল্যের পর এআই ব্যবহার করে প্রতারণার অভিযোগ এবং সেই বিতর্কের মধ্যেই এমন মর্মান্তিক পরিণতি ঘটল দক্ষিণ কোরিয়ার শিক্ষার্থী লি জিন-উর।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) দুপুরে সিউলের চনহো স্টেশনের কাছে একটি মোটেল থেকে তাকে হৃদ্‌যন্ত্রের কার্যক্রম বন্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস। পরে চিকিৎসার চেষ্টা ব্যর্থ হলে তাকে মৃত ঘোষণা করা হয়। 

লি জিন-উ সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির ডেন্টিস্ট্রি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং চলতি বছরের এলইইটি পরীক্ষায় পূর্ণ নম্বর পেয়ে আলোচনায় আসেন। তবে তার প্রকাশ করা উত্তরপত্রে কিছু উত্তর মুছে পরিবর্তনের চিহ্ন পাওয়ার পর এআই ব্যবহার করে পরীক্ষায় অনিয়মের অভিযোগ ওঠে, যা তিনি অস্বীকার করে নিজের মেধা ও যোগ্যতা প্রমাণে বৃহস্পতিবার প্রকাশ্য পরীক্ষার ঘোষণা দিয়েছিলেন।

সিউলের দেচি দং এলাকার একটি বেসরকারি একাডেমিতে সরাসরি সম্প্রচারের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোরিয়ান ভাষার ৫৬টি প্রশ্ন ৬৫ মিনিটে সমাধান করার কথা ছিল তার। কিন্তু নির্ধারিত সকাল ৮টার অনুষ্ঠানে তিনি উপস্থিত না হওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে এক পরিচিত ব্যক্তি পুলিশের কাছে নিখোঁজের খবর দেন।

পুলিশ তার চলাচলের তথ্য অনুসরণ করে অনুসন্ধান শুরু করে এবং সিউলের গাংডং-গু এলাকার একটি মোটেল থেকে তাকে উদ্ধার করে। ঘটনাস্থলে তার লেখা বলে ধারণা করা একটি নোটও পাওয়া গেছে, যেখানে ইয়োনহাপের প্রতিবেদন অনুযায়ী শারীরিক ও মানসিক ক্লান্তির কথা উল্লেখ ছিল; তবে তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে পুলিশের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানা যায়নি। 

এদিকে, তার মৃত্যুর পরও এআই ব্যবহার করে পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে দক্ষিণ কোরিয়ায় বিতর্ক অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষার উত্তরপত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছে এবং জাতীয় পরীক্ষা ব্যবস্থায় এআইয়ের অপব্যবহার ঠেকানো ও পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন করে পর্যালোচনা ও তদন্তের উদ্যোগ নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬

প্রতারণার অভিযোগ ও পরীক্ষার আগেই দক্ষিণ কোরীয় শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল