কুয়েতের আল সালমি মরুভূমিতে পুরনো একটি স্থলমাইন বিস্ফোরণে এক প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি উটও আহত হয়েছে।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) আল সালমি মরুভূমিতে মাইনটির বিস্ফোরণ ঘটে। স্থলমাইনটি ১৯৯০ সালে কুয়েতে ইরাকের সামরিক অভিযানের সময়কার বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপারেশন রুম থেকে নিরাপত্তা বাহিনী, ফরেনসিক তদন্তকারী দল ও জরুরি উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয় এবং তারা নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার করে।
তবে ওই বাংলাদেশির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি; কেবল তার বয়স ২৮ বছর বলে জানানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যায়, তিনি মরুভূমিতে উট চরাচ্ছিলেন এবং অসাবধানতাবশত বালির নিচে থাকা একটি স্থলমাইনের ওপর তার পা পড়ে।
মানুষের সংস্পর্শ বা চাপের কারণে মাইনটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিস্ফোরণের তীব্রতায় কাছাকাছি থাকা একটি উটও আহত হয়।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন