দিকপাল

এইচএসসি পরীক্ষার আগেই ময়মনসিংহে কলেজছাত্রীর আত্মহত্যা

মোঃ রফিকুল ইসলাম
মোঃ রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ | ০৬:০০ পি এম | প্রিন্ট সংস্করণ

এইচএসসি পরীক্ষার আগেই ময়মনসিংহে কলেজছাত্রীর আত্মহত্যা

ময়মনসিংহে এক কলেজছাত্রী এইচএসসি পরীক্ষা শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে নগরীর কাচিঝুলি মসজিদ রোডের নাসা টাওয়ারের ছাদ থেকে লাফ দিয়ে প্রাণ হারান তিশা সরকার (১৮)।

নিহত তিশা সরকার ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মধ্যবাজার এলাকার উত্তম সরকার ও মনি সরকারের মেয়ে। তিনি আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। গত দুই বছর ধরে তিনি কাচিঝুলি এলাকার একটি ছাত্রী মেসে থেকে লেখাপড়া করছিলেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে তিশার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু সকাল ৬টার দিকে তিনি মেসের ছয়তলা ভবনের ছাদে উঠে লাফ দেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আশরাফুল করিম জানান, পরীক্ষাজনিত মানসিক চাপ বা অন্য কোনো কারণ তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

এইচএসসি পরীক্ষার আগেই ময়মনসিংহে কলেজছাত্রীর আত্মহত্যা

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

ময়মনসিংহে এক কলেজছাত্রী এইচএসসি পরীক্ষা শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে নগরীর কাচিঝুলি মসজিদ রোডের নাসা টাওয়ারের ছাদ থেকে লাফ দিয়ে প্রাণ হারান তিশা সরকার (১৮)।

নিহত তিশা সরকার ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মধ্যবাজার এলাকার উত্তম সরকার ও মনি সরকারের মেয়ে। তিনি আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। গত দুই বছর ধরে তিনি কাচিঝুলি এলাকার একটি ছাত্রী মেসে থেকে লেখাপড়া করছিলেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে তিশার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু সকাল ৬টার দিকে তিনি মেসের ছয়তলা ভবনের ছাদে উঠে লাফ দেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আশরাফুল করিম জানান, পরীক্ষাজনিত মানসিক চাপ বা অন্য কোনো কারণ তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল