দিকপাল

সার আমদানিতে বাংলাদেশকে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ | ১১:৫৬ এ এম | প্রিন্ট সংস্করণ

সার আমদানিতে বাংলাদেশকে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

দেশের কৃষি খাতের উৎপাদন সচল রাখতে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের আর্থিক সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। আগামী আমন ও বোরো মৌসুমে জরুরি সার আমদানির জন্য বাংলাদেশকে ৩০ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে আন্তর্জাতিক এই সংস্থাটি।

বিশ্বব্যাংকের এই জরুরি আর্থিক সহায়তা দেশের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য বড় ধরনের স্বস্তি নিয়ে আসবে। এই তহবিলের মাধ্যমে সময়মতো সার আমদানি ও সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে, যা দেশের ১৪ লাখ হেক্টরেরও বেশি আবাদি জমিতে ধানের ধারাবাহিক উৎপাদন বজায় রাখতে সরাসরি সাহায্য করবে।

কৃষি খাতের সংশ্লিষ্টরা মনে করছেন, বৈশ্বিক বাজারে সারের চড়া দাম এবং ডলার সংকটের এই সময়ে বিশ্বব্যাংকের এই ঋণ অনুমোদন অত্যন্ত সময়োপযোগী। এর ফলে আসন্ন দুটি প্রধান ফসল—আমন ও বোরো মৌসুমে সার সংকটের কোনো আশঙ্কা থাকবে না, যা দেশের সামগ্রিক চালের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে এবং খাদ্যবাজার স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সার আমদানিতে বাংলাদেশকে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

দেশের কৃষি খাতের উৎপাদন সচল রাখতে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের আর্থিক সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। আগামী আমন ও বোরো মৌসুমে জরুরি সার আমদানির জন্য বাংলাদেশকে ৩০ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে আন্তর্জাতিক এই সংস্থাটি।

বিশ্বব্যাংকের এই জরুরি আর্থিক সহায়তা দেশের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য বড় ধরনের স্বস্তি নিয়ে আসবে। এই তহবিলের মাধ্যমে সময়মতো সার আমদানি ও সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে, যা দেশের ১৪ লাখ হেক্টরেরও বেশি আবাদি জমিতে ধানের ধারাবাহিক উৎপাদন বজায় রাখতে সরাসরি সাহায্য করবে।

কৃষি খাতের সংশ্লিষ্টরা মনে করছেন, বৈশ্বিক বাজারে সারের চড়া দাম এবং ডলার সংকটের এই সময়ে বিশ্বব্যাংকের এই ঋণ অনুমোদন অত্যন্ত সময়োপযোগী। এর ফলে আসন্ন দুটি প্রধান ফসল—আমন ও বোরো মৌসুমে সার সংকটের কোনো আশঙ্কা থাকবে না, যা দেশের সামগ্রিক চালের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে এবং খাদ্যবাজার স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল