দিকপাল

সীমান্ত হত্যা ও ইসকন ষড়যন্ত্রের বিরুদ্ধে উলামাদের মানববন্ধন

মোঃ রফিকুল ইসলাম
মোঃ রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
প্রকাশ : বুধবার, ০১ জুলাই ২০২৬ | ০৭:৪৭ পি এম | প্রিন্ট সংস্করণ

সীমান্ত হত্যা ও ইসকন ষড়যন্ত্রের বিরুদ্ধে উলামাদের মানববন্ধন

ভারতে মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা বন্ধ, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ ও ইসকন নিষিদ্ধ করাসহ বিভিন্ন দাবিতে সুনামগঞ্জের ছাতকে মানববন্ধন করেছে ছাতক উপজেলা উলামা ঐক্য পরিষদ।

বুধবার (১ জুলাই) দুপুর ১২টায় উপজেলার জাউয়া বাজারে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, আলেম-উলামা, মুসল্লি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ছাতক উপজেলা উলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মুফতি আব্দুস সোবহান। অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা সাইদ আহমেদ।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, ভারতে মুসলিমদের ওপর নির্যাতন, হত্যা ও নিপীড়ন বন্ধ করতে হবে। পাশাপাশি মসজিদ, মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর বন্ধ এবং সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

এ সময় বক্তারা বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র ও উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধেরও দাবি জানান। এছাড়া মানববন্ধন থেকে ইসকনকে হিন্দুত্ববাদী সংগঠন হিসেবে উল্লেখ করে সেটি নিষিদ্ধ করার দাবি উত্থাপন করা হয়।

বক্তারা আরও বলেন, মাওলানা হাফিজ নাঈমের বিরুদ্ধে দেওয়া ফাঁসির রায় বাতিল এবং আলেম-উলামাদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা মামলাগুলো প্রত্যাহার করা উচিত।

আপনার মতামত লিখুন

দিকপাল

বুধবার, ০১ জুলাই ২০২৬

সীমান্ত হত্যা ও ইসকন ষড়যন্ত্রের বিরুদ্ধে উলামাদের মানববন্ধন

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

ভারতে মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা বন্ধ, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ ও ইসকন নিষিদ্ধ করাসহ বিভিন্ন দাবিতে সুনামগঞ্জের ছাতকে মানববন্ধন করেছে ছাতক উপজেলা উলামা ঐক্য পরিষদ।

বুধবার (১ জুলাই) দুপুর ১২টায় উপজেলার জাউয়া বাজারে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, আলেম-উলামা, মুসল্লি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ছাতক উপজেলা উলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মুফতি আব্দুস সোবহান। অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা সাইদ আহমেদ।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, ভারতে মুসলিমদের ওপর নির্যাতন, হত্যা ও নিপীড়ন বন্ধ করতে হবে। পাশাপাশি মসজিদ, মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর বন্ধ এবং সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

এ সময় বক্তারা বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র ও উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধেরও দাবি জানান। এছাড়া মানববন্ধন থেকে ইসকনকে হিন্দুত্ববাদী সংগঠন হিসেবে উল্লেখ করে সেটি নিষিদ্ধ করার দাবি উত্থাপন করা হয়।

বক্তারা আরও বলেন, মাওলানা হাফিজ নাঈমের বিরুদ্ধে দেওয়া ফাঁসির রায় বাতিল এবং আলেম-উলামাদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা মামলাগুলো প্রত্যাহার করা উচিত।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল