দিকপাল

১০০ অতিথি পেরোলেই বিয়েতে ট্যাক্সের প্রস্তাব এমপি শাহাদাতের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২৭ জুন ২০২৬ | ০৬:০২ পি এম | প্রিন্ট সংস্করণ

১০০ অতিথি পেরোলেই বিয়েতে ট্যাক্সের প্রস্তাব এমপি শাহাদাতের

বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি থাকলে অতিরিক্ত প্রতিটি অতিথির জন্য এক হাজার টাকা করে ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন। তার দাবি, এ ধরনের উদ্যোগ সামাজিক অনুষ্ঠানে অপচয় কমাতে এবং অর্থের সাশ্রয় নিশ্চিত করতে ভূমিকা রাখতে পারে।

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত জাতীয় বাজেট ২০২৬–২৭ শীর্ষক এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ প্রস্তাব তুলে ধরেন মো. শাহাদাত হোসেন।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিয়ে ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অপ্রয়োজনীয় জাঁকজমক এবং বিলাসী আয়োজন উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশেষ করে গায়ে হলুদসহ বিভিন্ন আয়োজনে নাচের পরিবেশনার জন্য দীর্ঘদিন প্রশিক্ষণ নেওয়া, অতিরিক্ত সাজসজ্জা এবং অস্বাভাবিক ব্যয়ের প্রবণতা সমাজে অপচয়ের সংস্কৃতিকে উৎসাহিত করছে।

তার ভাষ্য, এসব অনুষ্ঠানে বিপুলসংখ্যক অতিথির উপস্থিতি থাকলেও পরিবেশিত খাবারের বড় একটি অংশ নষ্ট হয়ে যায়। এই অপচয় কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এ সময় তিনি অতীতের অতিথি নিয়ন্ত্রণ আইনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, আগে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত করের বিধান ছিল। সেই ধারণার ভিত্তিতে তিনি প্রস্তাব করেন, ১০০ জনের বেশি প্রতিটি অতিথির জন্য এক হাজার টাকা করে ট্যাক্স নির্ধারণ করা যেতে পারে।

সংসদ সদস্য আরও দাবি করেন, বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে অপ্রয়োজনীয় জাঁকজমক এবং অপচয় কমানো গেলে দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। তার মতে, অপচয় বন্ধ করা গেলে দ্রব্যমূল্য কমানোর ক্ষেত্রেও এর প্রভাব দেখা যেতে পারে।

বাংলাদেশে বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে অতিরিক্ত ব্যয়, খাবারের অপচয় এবং জাঁকজমকপূর্ণ আয়োজন নিয়ে দীর্ঘদিন ধরেই সামাজিক ও অর্থনৈতিক মহলে আলোচনা রয়েছে। তবে ১০০ জনের বেশি অতিথির ক্ষেত্রে প্রতি অতিরিক্ত অতিথির জন্য এক হাজার টাকা ট্যাক্স আরোপের বিষয়টি বর্তমানে কেবল একজন সংসদ সদস্যের প্রস্তাব। এটি কোনো সরকারি সিদ্ধান্ত বা কার্যকর নীতিমালা নয়।

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ২৭ জুন ২০২৬

১০০ অতিথি পেরোলেই বিয়েতে ট্যাক্সের প্রস্তাব এমপি শাহাদাতের

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল