সীমান্তে একের পর এক বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় ভারতকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করে কঠোর জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিকদের সীমান্তে এভাবে দিনের পর দিন গুলি করে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বন্ধুত্বের দোহাই দিয়ে বছরের পর বছর ধরে চলা এই সীমান্ত হত্যা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন। তাই দ্বিপাক্ষিক আলোচনার টেবিলে শুধু আশ্বাস না খুঁজে, এই নৃশংসতার স্থায়ী সমাধানের জন্য ভারতকে আন্তর্জাতিক বিচারালয়ে দাঁড় করিয়ে রাষ্ট্রীয় জবাবদিহি ও ক্ষতিপূরণ আদায় করতে হবে।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও উল্লেখ করেন, একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে সীমান্তে বাংলাদেশিদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। সীমান্ত হত্যা বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সরকারকে আরও কঠোর এবং জোরালো কূটনৈতিক অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে, দেশের সার্বভৌমত্ব ও নাগরিকদের সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে এই ইস্যুতে বিশ্বব্যাপী জনমত গড়ে তোলার তাগিদ দেন এনসিপির এই শীর্ষ নেতা।

শনিবার, ২৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন