জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ঢাকা মহানগরীর ৩৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। দলের সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান এই নতুন কমিটির অনুমোদন দিয়েছেন।
নবগঠিত এই কমিটিতে এস এম জিয়াউল আনোয়ারকে সভাপতি এবং সাব্বির আহমেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, কমিটি গঠন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় জাগপার মহানগর কার্যালয়ে এক শুভেচ্ছা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান দলের মুখপাত্র রাশেদ প্রধান। এ সময় জাগপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।
ঘোষিত কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন— ইঞ্জি. আরিফ হোসেন, আবদুস সাত্তার, মশিউর মূলক, মো. মোস্তফা কামাল, মো. আনিসুর রহমান টিটু ও আহমেদ মামুন।যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন— মো. সোহেল রানা, মোহাম্মদ সামছুল ইসলাম, মো. নাদিম মাহমুদ, রেজাউল ইসলাম জসিম এবং মাহমুদ আল সামস। এছাড়া নাজমুল হাসানকে সাংগঠনিক সম্পাদক (উত্তর) ও মো. নাদিম আহমেদকে সাংগঠনিক সম্পাদক (দক্ষিণ) করা হয়েছে। সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ইফাজ বিন ইসমাইল (উত্তর) ও সান্টু শিকদার (দক্ষিণ)।
কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— দপ্তর সম্পাদক মো. ওসমান গনি, সহ-দপ্তর সম্পাদক মো. মনোয়ার হোসেন, প্রচার সম্পাদক তৌসিফ আহমেদ, সহ-প্রচার সম্পাদক হোসাইন মোহাম্মদ আবু সাঈদ, ধর্ম বিষয়ক সম্পাদক রাশেদ সালেহ, অর্থ বিষয়ক সম্পাদক সাদিকুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. শিমুল ইসলাম, ত্রাণ বিষয়ক সম্পাদক মো. দিদারুল আলম এবং তথ্য ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহ জাহিন
এছাড়া কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে— মো. তামিম সিকদার, মো. সিফাত, মো. আনোয়ার হোসেন, মো. মেহেদী হাসান, মো. টিটু মিয়া, নাদিম হাসান খান, মো. সুমন, মো. আনোয়ার হোসেন ও মো. রোকনুজ্জামানকে।

শুক্রবার, ২৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন