গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নে স্কুল কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে সাইফুল্লাহ বারী নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি স্থানীয় ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নিহত সাইফুল্লাহ বারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয়রা। অভিযোগ রয়েছে, স্কুল কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে বিএনপি নেতাকর্মীদের সাথে সংঘর্ষের এক পর্যায়ে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নে স্কুল কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে সাইফুল্লাহ বারী নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি স্থানীয় ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নিহত সাইফুল্লাহ বারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয়রা। অভিযোগ রয়েছে, স্কুল কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে বিএনপি নেতাকর্মীদের সাথে সংঘর্ষের এক পর্যায়ে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন