দিকপাল

অ্যান্ড্রয়েড ১৭ নিয়ে এলো গুগল, বদলাবে স্মার্টফোন অভিজ্ঞতা

স্বাধীন আহমেদ
স্বাধীন আহমেদ স্টাফ রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ | ১১:০৪ এ এম | প্রিন্ট সংস্করণ

অ্যান্ড্রয়েড ১৭ নিয়ে এলো গুগল, বদলাবে স্মার্টফোন অভিজ্ঞতা

স্মার্টফোন ব্যবহারকারীদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে গুগল আনুষ্ঠানিকভাবে তাদের নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৭ উন্মোচন করেছে। বরাবরের মতো এবারও গুগলের নিজস্ব পিক্সেল ডিভাইসগুলো সবার আগে এই নতুন সিস্টেমের সুবিধা পাচ্ছে এবং চলতি বছরের বাকি সময়ে পর্যায়ক্রমে অন্যান্য অ্যান্ড্রয়েড স্মার্টফোনেও এই আপডেট পৌঁছে যাবে। এবারের নতুন অপারেটিং সিস্টেমে বিশেষ করে ফোল্ডেবল ফোনের ব্যবহারকারীদের কথা মাথায় রেখে গেইমিং মোড ও বাবল মাল্টিটাস্কিংয়ের মতো উন্নত ফিচার যুক্ত করা হয়েছে। একই সঙ্গে গ্রীষ্মের শুরুতেই নির্বাচিত কিছু প্রিমিয়াম ডিভাইসে গুগলের অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি জেমিনাই ইন্টেলিজেন্স যুক্ত হতে যাচ্ছে, যা ব্যবহারকারীর হয়ে জটিল ও একাধিক ধাপের কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে সক্ষম হবে।

অ্যান্ড্রয়েড ১৭-এর অন্যতম আকর্ষণীয় ফিচার হলো বাবলস, যা মূলত অ্যাপগুলোকে ফ্লোটিং উইন্ডো বা ভাসমান উইন্ডোতে রূপান্তর করার সুবিধা দেয়। এর ফলে ব্যবহারকারী একই সঙ্গে স্ক্রিনে একাধিক অ্যাপের তথ্য দেখতে পারেন। কোনো অ্যাপ আইকনের ওপর চেপে ধরলেই সেটি একটি বাবলে পরিণত হয়ে অন্য অ্যাপের ওপর ভেসে উঠবে। বিশেষ করে বড় স্ক্রিনের ফোল্ডেবল ফোনগুলোতে স্ক্রিনের নিচে একটি বিশেষ বাবল বার থাকবে, যেখানে খোলা থাকা সব বাবল সংরক্ষিত থাকবে। এখান থেকে খুব সহজেই এক অ্যাপ থেকে অন্য অ্যাপে যাওয়া, বাবলের আকার পরিবর্তন করা কিংবা সেগুলোকে ফুল স্ক্রিন মোডে নিয়ে আসা সম্ভব হবে।

ভিডিও নির্মাতা ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য গুগল তাদের স্ক্রিন রেকর্ডিং টুলে স্ক্রিন রিঅ্যাকশনস নামে একটি চমৎকার ফিচার যোগ করেছে। এর মাধ্যমে ফোনের সামনের ক্যামেরা ও স্ক্রিন রেকর্ডিং একই সঙ্গে চালানো যাবে। ফলে কোনো ওয়েবসাইট বা ভিডিও দেখার সময় ব্যবহারকারী নিজের প্রতিক্রিয়াও রেকর্ড করতে পারবেন। ফেসবুক, টিকটক বা ইনস্টাগ্রামের জন্য দ্রুত কন্টেন্ট তৈরির ক্ষেত্রে এই ফিচারটি বিশেষ সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

গেইমারদের অভিজ্ঞতায় নতুন চমক হিসেবে যুক্ত হয়েছে ফোল্ডেবল গেইমিং মোড। বড় স্ক্রিনের ফোনগুলোতে এই মোড চালু করলে স্ক্রিনকে ৫০/৫০ অনুপাতে ভাগ করা যাবে, যেখানে ওপরের অংশে গেইমের দৃশ্য এবং নিচের অংশে ভার্চুয়াল গেইমপ্যাড থাকবে। এছাড়া যারা এক্সটারনাল কন্ট্রোলার ব্যবহার করেন, তাদের জন্য কন্ট্রোলার রিম্যাপিং সুবিধা রাখা হয়েছে। গেইমিংয়ের সময় ল্যাগ বা ফ্রেম ড্রপ কমাতে মেমোরি ম্যানেজমেন্ট বা র‍্যাম ব্যবস্থাপনাকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করা হয়েছে।

নিরাপত্তার ক্ষেত্রেও অ্যান্ড্রয়েড ১৭ বড় ধরনের পরিবর্তন এনেছে। এখন থেকে ব্যবহারকারীরা যেকোনো অ্যাপকে সার্বক্ষণিক লোকেশন অ্যাক্সেস না দিয়ে কেবল প্রয়োজন অনুযায়ী সাময়িকভাবে লোকেশন ব্যবহারের অনুমতি দিতে পারবেন। এছাড়া পুরো কন্টাক্ট লিস্ট শেয়ার না করে শুধুমাত্র নির্দিষ্ট কিছু কন্টাক্ট নম্বর শেয়ার করার সুযোগ থাকছে। হারানো ফোন খুঁজে পেতে গুগলের ফাইন্ড মাই ডিভাইস টুলটিকে নতুন নামে আনা হয়েছে ফাইন্ড হাব হিসেবে, যেখানে বায়োমেট্রিক লকের মাধ্যমে ফোনকে আরও সুরক্ষিত রাখার ব্যবস্থা করা হয়েছে। এমনকি সন্দেহজনক অ্যাপ চিহ্নিত করতে লাইভ থ্রেট ডিটেকশন ব্যবস্থাকে আরও উন্নত করা হয়েছে।

অ্যান্ড্রয়েড ১৭-এর পাশাপাশি পিক্সেল ডিভাইসের জন্য বেশ কিছু কার্যকর টুল ঘোষণা করেছে গুগল। ইউরোপের কয়েকটি দেশের পিক্সেল ব্যবহারকারীরা এখন কনভারসেশনাল এডিটিং ফিচারের মাধ্যমে সাধারণ কথার মাধ্যমেই ছবির এডিটিং ও টাচ-আপ করতে পারবেন। এছাড়া পিক্সেল ১০এ মডেলে যুক্ত করা হয়েছে ভয়েস ট্রান্সলেট ফিচার, যা কলদাতার গলার স্বর ঠিক রেখে তাৎক্ষণিকভাবে তার কথার অনুবাদ শোনাতে সক্ষম হবে। এই সব নতুন ফিচার স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীকে আরও স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা দেবে বলে প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন।

সূত্র: এনগ্যাজেট।

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ১৯ জুন ২০২৬

অ্যান্ড্রয়েড ১৭ নিয়ে এলো গুগল, বদলাবে স্মার্টফোন অভিজ্ঞতা

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল