দিকপাল

জবির প্রথম ‘ডিন’স অ্যাওয়ার্ড’ পেলেন লোকপ্রশাসন বিভাগের রাকিবুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১৭ জুন ২০২৬ | ০৮:৫১ পি এম | প্রিন্ট সংস্করণ

জবির প্রথম ‘ডিন’স অ্যাওয়ার্ড’ পেলেন লোকপ্রশাসন বিভাগের রাকিবুল ইসলাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাসে প্রথমবারের মতো প্রবর্তিত ‘ডিন’স অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন লোকপ্রশাসন বিভাগের কৃতি শিক্ষার্থী মো. রাকিবুল ইসলাম। একাডেমিক উৎকর্ষতা ও স্নাতক (সম্মান) পর্যায়ে অসাধারণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে নির্বাচিত ১০৪ জন মেধাবী শিক্ষার্থীর সঙ্গে তিনিও এ সম্মাননা লাভ করেন।

বুধবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন রাকিবুল ইসলামের হাতে সম্মাননা পদক ও সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

লোকপ্রশাসন বিভাগের ১২তম ব্যাচের (২০১৬-২০১৭ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী রাকিবুল ইসলাম স্নাতক (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে বিভাগে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখেন। শিক্ষাজীবনের এই অসামান্য সাফল্যের পাশাপাশি তিনি বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুরস্কার গ্রহণের অনুভূতি ব্যক্ত করে রাকিবুল ইসলাম বলেন, “এই অর্জন আমার দীর্ঘদিনের নিরলস পরিশ্রম, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং পরিবারের অকুণ্ঠ সমর্থনের ফল। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমন স্বীকৃতি পাওয়া আমার জন্য অত্যন্ত গৌরবের। এটি আমাকে ভবিষ্যতে আরও নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।”

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ, গবেষণামুখী কার্যক্রম এবং সৃজনশীল চর্চায় উৎসাহিত করার লক্ষ্যে এবারই প্রথমবারের মতো ‘ডিন’স অ্যাওয়ার্ড’ চালু করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি উচ্চশিক্ষায় সুস্থ প্রতিযোগিতা ও উৎকর্ষতার সংস্কৃতি গড়ে তোলার প্রত্যাশা করা হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, রাকিবুল ইসলামের এ অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়; এটি বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে এ ধরনের স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ১৯ জুন ২০২৬

জবির প্রথম ‘ডিন’স অ্যাওয়ার্ড’ পেলেন লোকপ্রশাসন বিভাগের রাকিবুল ইসলাম

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল