দিকপাল

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

আকাশ মোল্লা
আকাশ মোল্লা স্টাফ রিপোর্টার
প্রকাশ : সোমবার, ০১ জুন ২০২৬ | ০৬:০৭ পি এম | প্রিন্ট সংস্করণ

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শতভাগ সুষ্ঠু, নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এরই ধারাবাহিকতায় পরীক্ষা কেন্দ্রগুলোর নিরাপত্তা ও নজরদারি জোরদারে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি নির্দেশনা জারি করেছে বোর্ড কর্তৃপক্ষ। নতুন এই নির্দেশনা অনুযায়ী, প্রতিটি পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক সচল রাখার পাশাপাশি প্রশ্নপত্র বহনের সঙ্গে জড়িত মূল ব্যক্তিদের যাবতীয় ব্যক্তিগত তথ্য শিক্ষা বোর্ডে জমা দিতে হবে।

আজ সোমবার (১ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক অফিশিয়াল বিজ্ঞপ্তিতে এই আদেশ দেওয়া হয়। বোর্ডের পাঠানো নির্দেশনায় জানানো হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা সম্পূর্ণ বৈরী প্রভাবমুক্ত ও স্বচ্ছ নিয়মে অনুষ্ঠানের স্বার্থে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের সিসিটিভির ডিভিআর বা এনভিআর ব্যবস্থার সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ সচল রাখতে হবে। একই সঙ্গে স্থানীয় ট্রেজারি বা থানা থেকে পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ এবং তা কেন্দ্রে নিয়ে আসার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি ও কর্মকর্তাদের বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে বোর্ড। আগামী ৮ জুনের মধ্যে নির্ধারিত ইমেইল ঠিকানায় (controller@dhakaeducationboard.gov.bd) এই সমস্ত তথ্য পাঠানোর জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্র সচিবদের পাঠানো চিঠিতে আরও স্পষ্ট করা হয়েছে যে, শুধু সিসিটিভি সচল রাখলেই হবে না, বরং সেই ক্যামেরার আইডি ও পাসওয়ার্ডের পাশাপাশি ক্যামেরার ব্র্যান্ডের নাম ও ডিভাইসের সিরিয়াল নাম্বারও বোর্ডে পাঠাতে হবে। এর পাশাপাশি যেসব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সরকারের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার সরাসরি ট্রেজারি বা থানা থেকে প্রশ্নপত্র সশরীরে গ্রহণ ও পরিবহনের কাজ করবেন, তাদের প্রত্যেকের নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং ব্যক্তিগত মোবাইল নম্বর বোর্ডে জমা দিতে হবে। বিষয়টিকে অত্যন্ত জরুরি উল্লেখ করে বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এই তথ্য পাঠাতে ব্যর্থ হলে বা কোনো ধরনের অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কেন্দ্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষা ব্যবস্থাপনায় যেকোনো ধরনের জালিয়াতি বা প্রশ্ন ফাঁসের চেষ্টা রুখতেই মূলত প্রযুক্তির এই সর্বোচ্চ ব্যবহার এবং দায়িত্বপ্রাপ্তদের ওপর কড়া নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ১৫ জুন ২০২৬

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল