দিকপাল

রামুর ঈদগড়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু


অভিলাষ মাহমুদ
অভিলাষ মাহমুদ সাব-এডিটর
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | ০৯:৫৬ পি এম | প্রিন্ট সংস্করণ

রামুর ঈদগড়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু
ছবি : সংগ্রহীত

কক্সবাজারের রামুর ঈদগড়ে ফসলি জমির ধান রক্ষা করতে গিয়ে বন্যহাতির আক্রমণে আব্দুর রশিদ ওরফে খুইল্যা মিয়া (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মইত্যাতলী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঈদগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন সিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্বজনদের বরাত দিয়ে জানা যায়, প্রতিদিনের মতো সকালে কৃষিকাজ করতে জমিতে গিয়েছিলেন আব্দুর রশিদ ও তাঁর শ্যালক। এ সময় পাশের বন থেকে একদল বন্যহাতি ধানখেতে চলে এলে সেগুলো তাড়াতে যান আব্দুর রশিদ। শ্যালক দৌড়ে পালিয়ে প্রাণে বাঁচলেও হাতিগুলোর আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আব্দুর রশিদের। পরে স্থানীয় লোকজন গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করেন। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


রামুর ঈদগড়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

কক্সবাজারের রামুর ঈদগড়ে ফসলি জমির ধান রক্ষা করতে গিয়ে বন্যহাতির আক্রমণে আব্দুর রশিদ ওরফে খুইল্যা মিয়া (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মইত্যাতলী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঈদগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন সিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্বজনদের বরাত দিয়ে জানা যায়, প্রতিদিনের মতো সকালে কৃষিকাজ করতে জমিতে গিয়েছিলেন আব্দুর রশিদ ও তাঁর শ্যালক। এ সময় পাশের বন থেকে একদল বন্যহাতি ধানখেতে চলে এলে সেগুলো তাড়াতে যান আব্দুর রশিদ। শ্যালক দৌড়ে পালিয়ে প্রাণে বাঁচলেও হাতিগুলোর আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আব্দুর রশিদের। পরে স্থানীয় লোকজন গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করেন। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল