দিকপাল

বিশ্ব মোড়লদের ঐতিহাসিক ত্রিপক্ষীয় অভিসরনে ডোনাল্ড ট্রাম্প

শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ | ০৯:৫৯ এ এম | প্রিন্ট সংস্করণ

বিশ্ব মোড়লদের ঐতিহাসিক ত্রিপক্ষীয় অভিসরনে ডোনাল্ড ট্রাম্প
ছবি : এআই জেনারেট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের তিন পরাশক্তির শীর্ষ নেতাদের নিয়ে এক নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন। আগামী সপ্তাহে চীনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এই বৈঠক করবেন তিনি। তিন দেশের শীর্ষ নেতাদের মধ্যে এটিই হবে প্রথম যৌথ বৈঠক। 

গত শুক্রবার হোয়াইট হাউসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের জানান, আসন্ন বৈঠকে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়টি প্রধান আলোচ্য হিসেবে স্থান পাবে। এছাড়া বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ইরান পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্পের মতে, পারমাণবিক অস্ত্রের এই ক্রমবর্ধমান বিস্তার অত্যন্ত বিপজ্জনক।

বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন। এই তিন পরাশক্তি প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠকে বসায় নতুন কোনো সমঝোতার সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক মহলে আগ্রহ তৈরি হলেও মার্কিন কর্মকর্তারা এখনই বড় কোনো চুক্তির আশা করছেন না। এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা স্পষ্ট করেছেন যে, এই বৈঠক থেকে তাৎক্ষণিকভাবে কোনো চুক্তি স্বাক্ষরিত হওয়ার প্রত্যাশা নেই; বরং তিন দেশের শীর্ষ পর্যায়ে পারমাণবিক ইস্যু নিয়ে এটি একটি প্রাথমিক আলোচনা হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে কার্যকর সংলাপের পথ উন্মুক্ত করাই এর মূল লক্ষ্য। 

উল্লেখ্য, এর আগে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণবিষয়ক সর্বশেষ চুক্তির মেয়াদ শেষ হয়েছে এবং অন্যদিকে চীনও বর্তমানে দ্রুতগতিতে তাদের পারমাণবিক অস্ত্রভান্ডার সম্প্রসারণ করছে। মার্কিন কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আসন্ন এই সফরে প্রেসিডেন্ট ট্রাম্পের সফরসঙ্গী হিসেবে বিশিষ্ট প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের যাওয়ার কথা রয়েছে, তবে তিন নেতার এই বিশেষ ত্রিপক্ষীয় বৈঠকে তাঁর অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬

বিশ্ব মোড়লদের ঐতিহাসিক ত্রিপক্ষীয় অভিসরনে ডোনাল্ড ট্রাম্প

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল