দিকপাল

"প্রায় সাড়ে পাঁচ মাস কমিশন ছিল না। ওই সময়ে অনেক অভিযোগ ও কাজ জমা হয়েছে, যেগুলো এখন ধীরে ধীরে কমিশনের কাছে আসছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। যেসব অভিযোগ বেশি গুরুত্বপূর্ণ এবং যেগুলোর সঙ্গে জনস্বার্থ ও জনসম্পৃক্ততা রয়েছে, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে সামনে নিয়ে আসা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।" — মো. সাইদুর রহমান খান, সচিব, দুর্নীতি দমন কমিশন (দুদক)

দায়িত্বের শুরুতেই চমক: দুদকের জালে ১২৫১ কোটি টাকার সম্পদ

আল জাবিরী
আল জাবিরী সম্পাদক
প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ১০:১৪ এ এম | প্রিন্ট সংস্করণ

দায়িত্বের শুরুতেই চমক: দুদকের জালে ১২৫১ কোটি টাকার সম্পদ
ছবি : সংগ্রহীত

নতুন কমিশনের দায়িত্ব গ্রহণের পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যক্রমে উল্লেখযোগ্য গতি ফিরেছে। চলতি বছরের ১৯ আগস্ট দায়িত্ব নেওয়ার পর গত ৩১ অক্টোবর পর্যন্ত ৪৬২ জনকে আসামি করে ১৩৯টি মামলা অনুমোদন করেছে কমিশন। একই সময়ে ১৭১ জনের বিরুদ্ধে ৪৭টি অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি আদালতের আদেশে ১ হাজার ২৫১ কোটি ২০ লাখ ৬৪ হাজার ৫১১ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়েছে। দুদকের নিয়ন্ত্রণ কক্ষ এবং সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পৃথক প্রতিবেদন বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।

এর আগে চলতি বছরের ৩ মার্চ দুদকের তৎকালীন চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন। দীর্ঘ বিরতির পর ১৭ আগস্ট সরকার বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে চেয়ারম্যান এবং ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে কমিশনার করে নতুন কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করে। ১৮ আগস্ট যোগদানপত্র জমা দেওয়ার পর ১৯ আগস্ট তারা সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন।

দুদকের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ২৯৩ জনের বিরুদ্ধে ৫৪টি এজাহার (এফআইআর) অনুমোদন করা হয়। ওই মাসে ৮৭ জনের বিরুদ্ধে ২২টি অভিযোগপত্র এবং ২১ জনকে অব্যাহতি দিয়ে চারটি চূড়ান্ত প্রতিবেদন (এফআর) অনুমোদন পায়। একই সময়ে ২০৬টি নতুন অনুসন্ধান শুরু, ছয়টি অনুসন্ধান নিষ্পত্তি এবং ২৪টি সম্পদ বিবরণী দাখিলের আদেশ দেওয়া হয়।

অক্টোবর মাসে এ তৎপরতা আরও বাড়ে। এ মাসে ১৬৯ জনের বিরুদ্ধে ৮৫টি এজাহার অনুমোদন দেয় কমিশন। পাশাপাশি ৮৪ জনের বিরুদ্ধে ২৫টি অভিযোগপত্র এবং ১৩ জনকে অব্যাহতি দিয়ে পাঁচটি চূড়ান্ত প্রতিবেদন অনুমোদন করা হয়। এ ছাড়া ৬৭টি নতুন অনুসন্ধান শুরু, ১০টি অনুসন্ধান নিষ্পত্তি এবং ৫৭টি সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি হয়। তুলনামূলক চিত্রে দেখা যায়, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে এজাহার অনুমোদন ৩১টি, অভিযোগপত্র ৩টি, সম্পদ বিবরণীর আদেশ ৩৩টি এবং অনুসন্ধান নিষ্পত্তি ৪টি বেড়েছে। সব মিলিয়ে এ সময়ে ২৭৩টি নতুন অনুসন্ধান শুরু, ১৬টি নিষ্পত্তি এবং নয়টি চূড়ান্ত প্রতিবেদনের মাধ্যমে ৩৪ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অবৈধ সম্পদ শনাক্ত ও জব্দের ক্ষেত্রেও বড় অঙ্কের হিসাব সামনে এসেছে। সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের প্রতিবেদন অনুযায়ী, আগস্টে ২০ কোটি ৩৮ লাখ ১৭ হাজার টাকার সম্পদ ক্রোক এবং ৬৭টি ব্যাংক হিসাবে ১৮৩ কোটি ৮৪ লাখ ১২ হাজার ৫১৯ টাকা অবরুদ্ধ করা হয়। সেপ্টেম্বরে ৬৮ কোটি ৮০ লাখ ৮ হাজার ১৭৬ টাকার সম্পদ ক্রোক এবং ব্যাংক হিসাব, সঞ্চয়ী হিসাব, সঞ্চয়পত্র, এফডিআর, বিও হিসাব, প্রকল্প বিনিয়োগ ও শেয়ার মিলিয়ে ৮০৮ কোটি ৭ লাখ ৩৯ হাজার ৫৯৮ টাকার সম্পদ অবরুদ্ধ করা হয়। অক্টোবরে ২ কোটি ৮৪ লাখ ৯৫ হাজার ৩৮০ টাকার সম্পদ ক্রোক এবং ব্যাংক হিসাব, সঞ্চয়পত্র, ১৬২টি এফডিআর, শেয়ার, বৈদেশিক মুদ্রা ও কল্যাণ সমিতির অর্থ মিলিয়ে ১৬৭ কোটি ২৫ লাখ ৯১ হাজার ৮৩৮ টাকা অবরুদ্ধ করা হয়। তিন মাসে মোট ক্রোক করা সম্পদের মূল্য ৯২ কোটি ৩ লাখ ২০ হাজার ৫৫৬ টাকা এবং অবরুদ্ধ সম্পদের পরিমাণ ১ হাজার ১৫৯ কোটি ১৭ লাখ ৪৩ হাজার ৯৫৫ টাকা।

"প্রায় সাড়ে পাঁচ মাস কমিশন ছিল না। ওই সময়ে অনেক অভিযোগ ও কাজ জমা হয়েছে, যেগুলো এখন ধীরে ধীরে কমিশনের কাছে আসছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। যেসব অভিযোগ বেশি গুরুত্বপূর্ণ এবং যেগুলোর সঙ্গে জনস্বার্থ ও জনসম্পৃক্ততা রয়েছে, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে সামনে নিয়ে আসা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।" — মো. সাইদুর রহমান খান, সচিব, দুর্নীতি দমন কমিশন (দুদক)

জনগণের আস্থা অর্জনকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে দুদক সচিব বলেন, অতীতে প্রতিষ্ঠানটিকে যেভাবে ব্যবহার করা হয়েছে, তাতে এটিকে পেশাদার প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে দেওয়া হয়নি এবং নিরপেক্ষ কাজে দলীয় প্রভাব ও প্রতিবন্ধকতা ছিল। তবে নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত কোনো চাপ অনুভূত হয়নি এবং কমিশন স্বাধীনভাবে কাজ করছে বলে জানান তিনি। এভাবে কাজ করতে পারলে মানুষ সুফল পাবে এবং দুদক জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সচিব।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬

দায়িত্বের শুরুতেই চমক: দুদকের জালে ১২৫১ কোটি টাকার সম্পদ

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল