দিকপাল

গাজীপুরের পূবাইলে এগারোসিন্দুর এক্সপ্রেসে আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | ০৫:১৫ পি এম | প্রিন্ট সংস্করণ

গাজীপুরের পূবাইলে এগারোসিন্দুর এক্সপ্রেসে আগুন
ছবি : সংগ্রহীত

গাজীপুরের পূবাইলে ঢাকাগামী আন্তঃনগর এগারোসিন্দুর গোধূলি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। 

 শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে পূবাইল রেলওয়ে স্টেশন ছেড়ে কিছুদূর যাওয়ার পর ট্রেনটির ইঞ্জিনের এই সূত্রপাত হয়। এতে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর ওই রুটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

রেলসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পূবাইল রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার পর কিছুদূর এগোতেই ট্রেনটির ইঞ্জিনে আগুন দেখতে পান যাত্রীরা। বিষয়টি চালকের নজরে আসার সঙ্গে সঙ্গেই তিনি তাৎক্ষণিক ট্রেন থামিয়ে দেন। এরপর ট্রেনের কর্মী, যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। চালকের এই সময়োপযোগী পদক্ষেপ ও উপস্থিত লোকজনের তৎপরতার ফলেই একটি বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

এই দুর্ঘটনার কারণে সাময়িকভাবে রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়। তবে প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। পূবাইল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু মুসা জানান, ইঞ্জিনে আগুন লাগার কারণে কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তা আবার চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিনের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ইঞ্জিনের ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬

গাজীপুরের পূবাইলে এগারোসিন্দুর এক্সপ্রেসে আগুন

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল