দিকপাল

হরমুজ প্রণালীতে মার্কিন এমকিউ-১ ড্রোন ধ্বংসের দাবি ইরানের


শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | ০৮:১৩ পি এম | প্রিন্ট সংস্করণ

হরমুজ প্রণালীতে মার্কিন এমকিউ-১ ড্রোন ধ্বংসের দাবি ইরানের
ছবি : সংগ্রহীত

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি ‘এমকিউ-১ প্রিডেটর’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের নৌবাহিনী। শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ইরনা (IRNA)-এর বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরিক উপকূলের কোহস্তাক এলাকায় মার্কিন এই চালকবিহীন বিমানটি ধ্বংস করা হয়। ইরানের নৌবাহিনী জানিয়েছে, তাদের নতুন একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটিকে সফলভাবে শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। এক বিবৃতিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে বাহিনীটি জানিয়েছে, দেশের ভৌগোলিক অখণ্ডতা, সমুদ্রসীমা এবং জাতীয় স্বার্থ রক্ষা ও প্রতিরোধের ক্ষেত্রে তারা এক মুহূর্তের জন্যও দ্বিধা করবে না।

এদিকে, ভূপাতিত ড্রোনটির কিছু ছবি প্রকাশ করেছে ইরনা। অসমর্থিত ওই ছবিগুলোতে সামরিক সরঞ্জামের ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ পড়ে থাকতে দেখা গেছে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন কিংবা মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: ইরনা (IRNA) ও আন্তর্জাতিক গণমাধ্যম

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬


হরমুজ প্রণালীতে মার্কিন এমকিউ-১ ড্রোন ধ্বংসের দাবি ইরানের

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি ‘এমকিউ-১ প্রিডেটর’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের নৌবাহিনী। শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ইরনা (IRNA)-এর বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরিক উপকূলের কোহস্তাক এলাকায় মার্কিন এই চালকবিহীন বিমানটি ধ্বংস করা হয়। ইরানের নৌবাহিনী জানিয়েছে, তাদের নতুন একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটিকে সফলভাবে শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। এক বিবৃতিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে বাহিনীটি জানিয়েছে, দেশের ভৌগোলিক অখণ্ডতা, সমুদ্রসীমা এবং জাতীয় স্বার্থ রক্ষা ও প্রতিরোধের ক্ষেত্রে তারা এক মুহূর্তের জন্যও দ্বিধা করবে না।

এদিকে, ভূপাতিত ড্রোনটির কিছু ছবি প্রকাশ করেছে ইরনা। অসমর্থিত ওই ছবিগুলোতে সামরিক সরঞ্জামের ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ পড়ে থাকতে দেখা গেছে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন কিংবা মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: ইরনা (IRNA) ও আন্তর্জাতিক গণমাধ্যম


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল