জাতিসংঘের জলবায়ু আলোচনাকে ‘ভণ্ডামিপূর্ণ’ বলে তীব্র সমালোচনা করেছেন সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ। একই সঙ্গে তিনি বিশ্বনেতাদের প্রতি মুনাফা ও ক্ষমতার চেয়ে মানুষ এবং পৃথিবীকে অগ্রাধিকার দেওয়ার জোরালো আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) তুরস্কের পর্যটন নগরী আন্তালিয়ায় কপ-৩১ সম্মেলনে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। থুনবার্গ বলেন, ‘প্রতি বছরই এটা এক ধরনের ভণ্ডামি। আয়োজক দেশগুলো নিজেদের ভাবমূর্তি পরিষ্কার করার সুযোগ পায়। আমরা জানি, এসব আলোচনায় এমন সব শিল্পপ্রতিষ্ঠানের অর্থায়নে পরিচালিত লবিস্টরা অংশ নেন, যেসব প্রতিষ্ঠান আমাদের বর্তমান ধ্বংসাত্মক পরিস্থিতি থেকে লাভবান হচ্ছে।’
তীব্র তাপপ্রবাহ ও বন্যার মতো প্রাণঘাতী দুর্যোগ এবং ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের ফলে সৃষ্ট জ্বালানি সংকটের মধ্যেই এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। কপ-৩১-এর যৌথ আয়োজক তুরস্ক ও অস্ট্রেলিয়া নবায়নযোগ্য জ্বালানির প্রচার চালালেও বিদ্যুৎ উৎপাদনে এখনো কয়লার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এর আগে ব্রাজিল, সংযুক্ত আরব আমিরাত ও আজারবাইজানের মতো বড় তেল উৎপাদনকারী দেশগুলোও জলবায়ু সম্মেলনের আয়োজক ছিল।
জলবায়ু পরিবর্তনকে ‘সবকিছুর জন্য হুমকি’ আখ্যা দিয়ে থুনবার্গ বলেন, ‘বিশ্বের সংখ্যাগরিষ্ঠ মানুষ এবং আমাদের বসবাসের এই পৃথিবীকে প্রতিনিয়ত বিসর্জন দিয়ে অল্প কিছু মানুষের অকল্পনীয় মুনাফা ও ভূরাজনৈতিক ক্ষমতা ধরে রাখার পরিবর্তে মানুষের সুরক্ষা ও কল্যাণে কাজ করা উচিত।’ উল্লেখ্য, ২০২১ সালে গ্লাসগোর সম্মেলনের পর এই প্রথম কোনো জলবায়ু সম্মেলনে সশরীরে অংশ নিলেন তিনি। তাঁর এই উপস্থিতি আন্তালিয়ায় তরুণ জলবায়ুকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।
সূত্র: এপি ও আন্তর্জাতিক বার্তা সংস্থা

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন