দিকপাল

দেশের বাজারে স্বর্ণের দামের আরেক দফা পতন


বিজনেস ডেক্স
বিজনেস ডেক্স
প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | ১১:৩১ এ এম | প্রিন্ট সংস্করণ

দেশের বাজারে স্বর্ণের দামের আরেক দফা পতন

দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তেজাবী সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে আড়াই হাজার টাকার বেশি কমানো হয়েছে।

আজ বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকাল ১০টা থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে। এর আগে সকাল ৯টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি গ্রামের দাম ১৯ হাজার ২২০ টাকা নির্ধারণ করা হয়েছে, যার ফলে ১ ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের সোনার গয়নার প্রতি গ্রামের দাম ১৮ হাজার ৩৫৫ টাকা (প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯২ টাকা), ১৮ ক্যারেটের প্রতি গ্রামের দাম ১৫ হাজার ৭৭৫ টাকা (প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৯৯৯ টাকা) এবং সনাতন পদ্ধতির সোনার গয়নার প্রতি গ্রামের দাম ১২ হাজার ৮৮০ টাকা (প্রতি ভরি ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা) নির্ধারণ করা হয়েছে।


সূত্র: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)

বিষয় : দেশের বাজারে স্বর্ণের দামের আরেক দফা পতন

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬


দেশের বাজারে স্বর্ণের দামের আরেক দফা পতন

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তেজাবী সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে আড়াই হাজার টাকার বেশি কমানো হয়েছে।

আজ বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকাল ১০টা থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে। এর আগে সকাল ৯টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি গ্রামের দাম ১৯ হাজার ২২০ টাকা নির্ধারণ করা হয়েছে, যার ফলে ১ ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের সোনার গয়নার প্রতি গ্রামের দাম ১৮ হাজার ৩৫৫ টাকা (প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯২ টাকা), ১৮ ক্যারেটের প্রতি গ্রামের দাম ১৫ হাজার ৭৭৫ টাকা (প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৯৯৯ টাকা) এবং সনাতন পদ্ধতির সোনার গয়নার প্রতি গ্রামের দাম ১২ হাজার ৮৮০ টাকা (প্রতি ভরি ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা) নির্ধারণ করা হয়েছে।


সূত্র: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল