দিকপাল

বিরোধী জোটে ভাঙন নাকি পর্দার আড়ালের কোনো রাজনীতি

পলিটিক্যাল ডেক্স
পলিটিক্যাল ডেক্স
প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | ১০:২৪ এ এম | প্রিন্ট সংস্করণ

বিরোধী জোটে ভাঙন নাকি পর্দার আড়ালের কোনো রাজনীতি

১১ দলীয় জোটের লংমার্চে ন্যাশনাল সিটিজেনশিপ পার্টির (এনসিপির শীর্ষ নেতাদের অনুপস্থিতি এবং জামায়াতে ইসলামীর বিরুদ্ধে এনসিপি নেতাদের সাম্প্রতিক কিছু বক্তব্যের জেরে বর্তমানে রাজনীতির মাঠে বিরোধী জোটে ভাঙনের আলোচনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে জোটে আসন ও দলীয় হিস্যা নিশ্চিত করা নিয়ে এই টানাপোড়েন তৈরি হয়েছে। 

আজ বুধবার (১১ নভেম্বর ২০২৬) রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে নানা আলোচনা শুরু হলেও, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতারা জোট ভাঙার এই গুঞ্জনকে সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাদের দাবি, সরকার জোট ভাঙার গভীর ষড়যন্ত্র করলেও তারা সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছেন।

৭ দফা দাবিতে ইতিপূর্বে তিন বিভাগে বড় আকারে লংমার্চ করেছে ১১ দলীয় ঐক্য। চট্টগ্রাম ও রংপুরের কর্মসূচিতে এনসিপির নেতারা উপস্থিত থাকলেও গত ৩১ অক্টোবর ঢাকা-কুষ্টিয়া লংমার্চে তাদের শীর্ষ নেতাদের দেখা যায়নি, যা থেকে জোটের অভ্যন্তরীণ দূরত্বের বিষয়টি প্রকাশ্যে আসে। একই সময়ে জামায়াতের বিভিন্ন নীতি ও কার্যক্রম নিয়ে এনসিপি নেতাদের সমালোচনাও রাজনীতির মাঠে নতুন প্রশ্নের জন্ম দেয়।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ড. শিব্বির আহমেদ পর্যবেক্ষণ তুলে ধরে বলেছেন যে, স্থানীয় সরকার নির্বাচন এবং জোটে নিজেদের দলের হিস্যা নিশ্চিত করার প্রক্রিয়ায় ১১ দলীয় জোটের শরিকদের মধ্যে কিছুটা দূরত্ব দৃশ্যমান হওয়া অস্বাভাবিক নয়। 

তবে জোটসঙ্গীদের মধ্যকার এই দূরত্বের গুঞ্জন দৃঢ়ভাবে নাকচ করে দিয়েছেন জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ এবং এনসিপি নেতা আখতার হোসেন। ‘সময় সংবাদ’-এর সঙ্গে আলাপকালে তারা জোটে ভাঙনের দাবিকে সরকারের তৈরি অপপ্রচার বলে আখ্যায়িত করেন। এছাড়া গণভোটের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে চলমান গণতান্ত্রিক আন্দোলনে তারা যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকার কথাই পুনর্ব্যক্ত করেছেন।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬

বিরোধী জোটে ভাঙন নাকি পর্দার আড়ালের কোনো রাজনীতি

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল