দিকপাল

আগামী ঈদুল ফিতরে ৫ আর ঈদুল আজহায় ৬ দিনের ছুটি


দিকপাল২৪ ডেক্স
দিকপাল২৪ ডেক্স
প্রকাশ : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | ১০:০২ এ এম | প্রিন্ট সংস্করণ

আগামী ঈদুল ফিতরে ৫ আর ঈদুল আজহায় ৬ দিনের ছুটি

মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের পর আগামী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করতে যাচ্ছে সরকার। বুধবার (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই ছুটির তালিকার প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে, যেখানে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৯ দিনের ছুটির সংস্থান রাখা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৭ সালেও পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি বহাল থাকছে। এর মধ্যে ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি এবং এর আগে ও পরে মিলিয়ে চার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। অন্যদিকে ঈদুল আজহায় মূল দিনের সাধারণ ছুটির সঙ্গে আগে দুই দিন ও পরে তিন দিনসহ মোট পাঁচ দিন নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত হয়েছে। এছাড়া দুর্গাপূজার বিজয়া দশমীতে সাধারণ ছুটি এবং মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

আগামী বছরের মোট ২৯ দিনের ছুটির মধ্যে ৭ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে। এর আগে গত ২ নভেম্বর মন্ত্রিসভা বৈঠকে এই ছুটির তালিকা অনুমোদন করা হয়, যেখানে মোট ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশের ছুটি নির্ধারণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


আগামী ঈদুল ফিতরে ৫ আর ঈদুল আজহায় ৬ দিনের ছুটি

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের পর আগামী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করতে যাচ্ছে সরকার। বুধবার (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই ছুটির তালিকার প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে, যেখানে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৯ দিনের ছুটির সংস্থান রাখা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৭ সালেও পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি বহাল থাকছে। এর মধ্যে ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি এবং এর আগে ও পরে মিলিয়ে চার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। অন্যদিকে ঈদুল আজহায় মূল দিনের সাধারণ ছুটির সঙ্গে আগে দুই দিন ও পরে তিন দিনসহ মোট পাঁচ দিন নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত হয়েছে। এছাড়া দুর্গাপূজার বিজয়া দশমীতে সাধারণ ছুটি এবং মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

আগামী বছরের মোট ২৯ দিনের ছুটির মধ্যে ৭ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে। এর আগে গত ২ নভেম্বর মন্ত্রিসভা বৈঠকে এই ছুটির তালিকা অনুমোদন করা হয়, যেখানে মোট ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশের ছুটি নির্ধারণ করা হয়েছে।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল