প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
আগামী ঈদুল ফিতরে ৫ আর ঈদুল আজহায় ৬ দিনের ছুটি
দিকপাল২৪ ডেক্স ||
মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের পর আগামী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করতে যাচ্ছে সরকার। বুধবার (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই ছুটির তালিকার প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে, যেখানে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৯ দিনের ছুটির সংস্থান রাখা হয়েছে।জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৭ সালেও পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি বহাল থাকছে। এর মধ্যে ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি এবং এর আগে ও পরে মিলিয়ে চার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। অন্যদিকে ঈদুল আজহায় মূল দিনের সাধারণ ছুটির সঙ্গে আগে দুই দিন ও পরে তিন দিনসহ মোট পাঁচ দিন নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত হয়েছে। এছাড়া দুর্গাপূজার বিজয়া দশমীতে সাধারণ ছুটি এবং মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।আগামী বছরের মোট ২৯ দিনের ছুটির মধ্যে ৭ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে। এর আগে গত ২ নভেম্বর মন্ত্রিসভা বৈঠকে এই ছুটির তালিকা অনুমোদন করা হয়, যেখানে মোট ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশের ছুটি নির্ধারণ করা হয়েছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল