দিকপাল

বাংলাদেশ সফরে আসছেন মুফতী মুহাম্মদ তাকি উসমানী


মোঃ রফিকুল ইসলাম
মোঃ রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
প্রকাশ : সোমবার, ০২ নভেম্বর ২০২৬ | ১১:৫০ এ এম | প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ সফরে আসছেন মুফতী মুহাম্মদ তাকি উসমানী
ছবি: লেখকের সৌজন্যে

মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী আলেম ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি মুফতী মুহাম্মদ তাকি উসমানী বাংলাদেশ সফরে আসছেন। আগামী ২২ নভেম্বর তিনি ঢাকায় পৌঁছাবেন এবং সফর শেষে ২৮ নভেম্বর পাকিস্তানে ফিরে যাওয়ার কথা রয়েছে। 

রোববার (১ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক ও শাইখুল হাদিস মুফতী মিজানুর রহমান সাঈদ। তিনি জানান, আগামী ২২ নভেম্বর রোববার বাদ জোহর রাজধানীর কাওলা নামাপাড়ায় শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ১৫ সালা দস্তারবন্দী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুফতী মুহাম্মদ তাকি উসমানী।

সফরকালে এই সম্মেলন ছাড়াও আরও কয়েকটি সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের এই সম্মেলনে পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালন্ধরীরও উপস্থিত থাকার কথা রয়েছে। তিনি খাইরুল মাদারিস মুলতানের মুহতামিম হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মুফতী মুহাম্মদ তাকি উসমানী পাকিস্তানের দারুল উলুম করাচির মহাপরিচালক। ইসলামি ফিকহ, হাদিস ও ইসলামি অর্থনীতি বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে তাঁর পরিচিতি রয়েছে। তিনি পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের সাবেক বিচারপতিও।

বিষয় : ঢাকা, রাজধানী, মুফতী মুহাম্মদ তাকি উসমানী

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


বাংলাদেশ সফরে আসছেন মুফতী মুহাম্মদ তাকি উসমানী

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী আলেম ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি মুফতী মুহাম্মদ তাকি উসমানী বাংলাদেশ সফরে আসছেন। আগামী ২২ নভেম্বর তিনি ঢাকায় পৌঁছাবেন এবং সফর শেষে ২৮ নভেম্বর পাকিস্তানে ফিরে যাওয়ার কথা রয়েছে। 

রোববার (১ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক ও শাইখুল হাদিস মুফতী মিজানুর রহমান সাঈদ। তিনি জানান, আগামী ২২ নভেম্বর রোববার বাদ জোহর রাজধানীর কাওলা নামাপাড়ায় শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ১৫ সালা দস্তারবন্দী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুফতী মুহাম্মদ তাকি উসমানী।

সফরকালে এই সম্মেলন ছাড়াও আরও কয়েকটি সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের এই সম্মেলনে পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালন্ধরীরও উপস্থিত থাকার কথা রয়েছে। তিনি খাইরুল মাদারিস মুলতানের মুহতামিম হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মুফতী মুহাম্মদ তাকি উসমানী পাকিস্তানের দারুল উলুম করাচির মহাপরিচালক। ইসলামি ফিকহ, হাদিস ও ইসলামি অর্থনীতি বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে তাঁর পরিচিতি রয়েছে। তিনি পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের সাবেক বিচারপতিও।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল