ন্যূনতম মজুরি ও ভাতা বৃদ্ধির দাবিতে চলা শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে সরকারের মজুরি বোর্ড গঠনের ঘোষণাকে স্বাগত জানিয়ে কাজে ফিরতে শুরু করেছেন সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের সাধারণ শ্রমিকরা। এর ফলে দীর্ঘদিন ধরে চলা অস্থিরতা কাটিয়ে শিল্পাঞ্চলে ধীরে ধীরে স্বাভাবিক পরিবেশ ফিরে আসছে।
আজ সোমবার (২ নভেম্বর ২০২৬) সকালে আশুলিয়ার ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করেন শ্রমিকরা। একই সঙ্গে শিল্পাঞ্চলের অন্যান্য কারখানায়ও শ্রমিকদের স্বাভাবিকভাবে কাজে যোগ দিতে দেখা গেছে। শ্রমিক সংগঠনের নেতারা সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে গ্রহণ করলেও আগামী দুই মাসের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন।
সাধারণ শ্রমিকরা মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে কাউকে যেন ব্ল্যাকলিস্ট না করা হয়, সেই দাবি জানান। এদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। এখন পর্যন্ত সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন