দিকপাল

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে লেখার পদ্ধতিতে পরিবর্তন, এক লাইনেও লেখা যাবে


দিকপাল২৪ ডেক্স
দিকপাল২৪ ডেক্স
প্রকাশ : সোমবার, ০২ নভেম্বর ২০২৬ | ১০:৩৫ এ এম | প্রিন্ট সংস্করণ

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে লেখার পদ্ধতিতে পরিবর্তন, এক লাইনেও লেখা যাবে
ছবি : সংগ্রহীত

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে রেজিস্ট্রেশন নম্বর লেখার পদ্ধতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। প্রচলিত পদ্ধতির পাশাপাশি এখন থেকে এক লাইনে বা আনুভূমিকভাবেও মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর লেখার অনুমতি দিতে পারবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। 

গত বুধবার (২৮ অক্টোবর ২০২৬) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ সংশোধন করে এই প্রজ্ঞাপন জারি করা হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারার ক্ষমতাবলে বিধিমালার ৩৬ নম্বর বিধিতে আনা এই সংশোধনীতে মোটরসাইকেলের নকশা অনুযায়ী সামনের নম্বরপ্লেটের আকার, বিভিন্ন অক্ষরের মাপ, হাইফেনের দৈর্ঘ্য এবং ফাঁকা জায়গার পরিমাণ নির্ধারণের ক্ষমতাও বিআরটিএকে দেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলামের স্বাক্ষরিত এই সংশোধিত বিধান অবিলম্বে কার্যকর হবে।

সংশোধিত বিধিমালা অনুযায়ী, মোটরসাইকেলের সামনের দিকে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে আগে থেকে প্রচলিত পদ্ধতির পাশাপাশি নম্বরটি একটি আনুভূমিক রেখায় বা এক লাইনে লেখার অনুমতি দিতে পারবে কর্তৃপক্ষ। এছাড়া মোটরসাইকেলের নকশা অনুযায়ী সামনের রেজিস্ট্রেশন চিহ্ন একাধিক মাপের বিপরীতমুখী রেট্রো-রিফ্লেক্টিভ প্লেটের ওপর প্রদর্শনের সুযোগ রাখা হয়েছে, যার ফলে যানবাহনের শ্রেণি ও জেলার নাম নির্দেশকারী অক্ষরের উচ্চতা এবং প্লেটের খালি জায়গার পরিমাণও প্রয়োজন অনুযায়ী নির্ধারণ করা যাবে। 

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে লেখার পদ্ধতিতে পরিবর্তন, এক লাইনেও লেখা যাবে

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে রেজিস্ট্রেশন নম্বর লেখার পদ্ধতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। প্রচলিত পদ্ধতির পাশাপাশি এখন থেকে এক লাইনে বা আনুভূমিকভাবেও মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর লেখার অনুমতি দিতে পারবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। 

গত বুধবার (২৮ অক্টোবর ২০২৬) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ সংশোধন করে এই প্রজ্ঞাপন জারি করা হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারার ক্ষমতাবলে বিধিমালার ৩৬ নম্বর বিধিতে আনা এই সংশোধনীতে মোটরসাইকেলের নকশা অনুযায়ী সামনের নম্বরপ্লেটের আকার, বিভিন্ন অক্ষরের মাপ, হাইফেনের দৈর্ঘ্য এবং ফাঁকা জায়গার পরিমাণ নির্ধারণের ক্ষমতাও বিআরটিএকে দেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলামের স্বাক্ষরিত এই সংশোধিত বিধান অবিলম্বে কার্যকর হবে।

সংশোধিত বিধিমালা অনুযায়ী, মোটরসাইকেলের সামনের দিকে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে আগে থেকে প্রচলিত পদ্ধতির পাশাপাশি নম্বরটি একটি আনুভূমিক রেখায় বা এক লাইনে লেখার অনুমতি দিতে পারবে কর্তৃপক্ষ। এছাড়া মোটরসাইকেলের নকশা অনুযায়ী সামনের রেজিস্ট্রেশন চিহ্ন একাধিক মাপের বিপরীতমুখী রেট্রো-রিফ্লেক্টিভ প্লেটের ওপর প্রদর্শনের সুযোগ রাখা হয়েছে, যার ফলে যানবাহনের শ্রেণি ও জেলার নাম নির্দেশকারী অক্ষরের উচ্চতা এবং প্লেটের খালি জায়গার পরিমাণও প্রয়োজন অনুযায়ী নির্ধারণ করা যাবে। 


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল