‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে রাজধানীতে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬ শুরু হয়েছে। আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিল্প মন্ত্রণালয় আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের আসরে দেশের ৩৮০ জন উদ্যোক্তা তাদের পণ্য নিয়ে অংশ নিয়েছেন।[TECHTARANGA-POST:3864]রোববার, ২২ নভেম্বর ২০২৬ তারিখে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মেলার কার্যক্রম শুরু হয়। শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান। বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশীয় পণ্যের প্রসার ও উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণে এ মেলা কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।[TECHTARANGA-POST:3858]