দিকপাল

ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে মহাঅষ্টমী ও কুমারী পূজা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ | ০৬:৪৫ পি এম | প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে মহাঅষ্টমী ও কুমারী পূজা অনুষ্ঠিত

ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে শঙ্খধ্বনি, উলুধ্বনি, কাঁসর ঘণ্টা ও ঢাকের শব্দে উৎসবমুখর পরিবেশে কুমারী পূজা ও অঞ্জলি প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে দেবীর মহাঅষ্টমী কল্পারম্ভ, বিহিত পূজা ও সন্ধিপূজার মধ্য দিয়ে মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা চলে। 


নগরীর রামকৃষ্ণ মিশনে দুর্গাবাড়ী রোডের বাসিন্দা ভাস্কর চক্রবর্তী ও কমলিকা চক্রবর্তীর ছয় বছর বয়সি কন্যা সরসী চক্রবর্তীকে ‘মালিনী’ রূপে সাজিয়ে দেবীজ্ঞানে পূজা করা হয়। অশুভ শক্তির বিনাশ ও সর্বজনীন শান্তি কামনায় অনুষ্ঠিত এ পূজায় জেলার বিভিন্ন স্থান থেকে আসা হাজারো ভক্ত অংশগ্রহণ করেন।

একই সাথে নগরীর দুর্গাবাড়ি, দশভূজা, বড় কালীবাড়ি, ছোট কালীবাড়ি, লোকনাথ আশ্রম ও আঠারোবাড়ি সার্বজনীন দুর্গা মন্দিরসহ বিভিন্ন মণ্ডপে মহাঅষ্টমীর অঞ্জলি শেষে প্রসাদ বিতরণ করা হয়। উৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙখলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন রয়েছে। 

সূত্র: ময়মনসিংহ রামকৃষ্ণ মিশন ও জেলা দুর্গাপূজা উদযাপন পরিষদ

বিষয় : ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে মহাঅষ্টমী ও কুমারী পূজা অনুষ্ঠিত

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬


ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে মহাঅষ্টমী ও কুমারী পূজা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে শঙ্খধ্বনি, উলুধ্বনি, কাঁসর ঘণ্টা ও ঢাকের শব্দে উৎসবমুখর পরিবেশে কুমারী পূজা ও অঞ্জলি প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে দেবীর মহাঅষ্টমী কল্পারম্ভ, বিহিত পূজা ও সন্ধিপূজার মধ্য দিয়ে মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা চলে। 
নগরীর রামকৃষ্ণ মিশনে দুর্গাবাড়ী রোডের বাসিন্দা ভাস্কর চক্রবর্তী ও কমলিকা চক্রবর্তীর ছয় বছর বয়সি কন্যা সরসী চক্রবর্তীকে ‘মালিনী’ রূপে সাজিয়ে দেবীজ্ঞানে পূজা করা হয়। অশুভ শক্তির বিনাশ ও সর্বজনীন শান্তি কামনায় অনুষ্ঠিত এ পূজায় জেলার বিভিন্ন স্থান থেকে আসা হাজারো ভক্ত অংশগ্রহণ করেন।

একই সাথে নগরীর দুর্গাবাড়ি, দশভূজা, বড় কালীবাড়ি, ছোট কালীবাড়ি, লোকনাথ আশ্রম ও আঠারোবাড়ি সার্বজনীন দুর্গা মন্দিরসহ বিভিন্ন মণ্ডপে মহাঅষ্টমীর অঞ্জলি শেষে প্রসাদ বিতরণ করা হয়। উৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙখলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন রয়েছে। 

সূত্র: ময়মনসিংহ রামকৃষ্ণ মিশন ও জেলা দুর্গাপূজা উদযাপন পরিষদ


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল