দিকপাল

চট্টগ্রামকে পরিচ্ছন্ন ও আধুনিক করতে চসিকের বর্জ্য ব্যবস্থাপনায় উন্নত প্রযুক্তি ও বিশেষায়িত গাড়ি সংযোজনের উদ্যোগ

অভিলাষ মাহমুদ
অভিলাষ মাহমুদ সাব-এডিটর
প্রকাশ : রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | ০৯:২৭ পি এম | প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামকে পরিচ্ছন্ন ও আধুনিক করতে চসিকের বর্জ্য ব্যবস্থাপনায় উন্নত প্রযুক্তি ও বিশেষায়িত গাড়ি সংযোজনের উদ্যোগ

চট্টগ্রাম নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব করতে পরিচ্ছন্ন বিভাগের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ লক্ষ্যে ল্যান্ডফিল্ড কমপেক্টর ডাম্প ট্রাক, রোড ক্লিনিং গাড়ি এবং নালা পরিষ্কারের জন্য বিশেষায়িত গাড়িসহ উন্নত প্রযুক্তিনির্ভর বিভিন্ন সরঞ্জাম ও যন্ত্রাংশ সংযোজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) চসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এই সিদ্ধান্তের কথা জানান।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নের কোনো বিকল্প নেই। ক্রমবর্ধমান জনসংখ্যা ও বর্জ্যের পরিমাণ বিবেচনায় নিয়ে প্রচলিত ব্যবস্থার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। পরিকল্পিতভাবে পরিচ্ছন্ন বিভাগের সক্ষমতা বাড়িয়ে নালা পরিষ্কার ও বর্জ্য অপসারণ কার্যক্রমকে আরও গতিশীল এবং দৃশ্যমান করার আশ্বাস দেন তিনি।

সভায় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান এবং প্রধান নির্বাহী প্রকৌশলী আনিসুল ইসলামসহ পরিচ্ছন্ন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মিডিয়া সেল

বিষয় : চট্টগ্রামকে পরিচ্ছন্ন ও আধুনিক করতে চসিকের বর্জ্য ব্যবস্থাপনায় উন্নত প্রযুক্তি ও বিশেষায়িত গাড়ি সংযোজনের উদ্যোগ

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

চট্টগ্রামকে পরিচ্ছন্ন ও আধুনিক করতে চসিকের বর্জ্য ব্যবস্থাপনায় উন্নত প্রযুক্তি ও বিশেষায়িত গাড়ি সংযোজনের উদ্যোগ

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

চট্টগ্রাম নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব করতে পরিচ্ছন্ন বিভাগের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ লক্ষ্যে ল্যান্ডফিল্ড কমপেক্টর ডাম্প ট্রাক, রোড ক্লিনিং গাড়ি এবং নালা পরিষ্কারের জন্য বিশেষায়িত গাড়িসহ উন্নত প্রযুক্তিনির্ভর বিভিন্ন সরঞ্জাম ও যন্ত্রাংশ সংযোজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) চসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এই সিদ্ধান্তের কথা জানান।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নের কোনো বিকল্প নেই। ক্রমবর্ধমান জনসংখ্যা ও বর্জ্যের পরিমাণ বিবেচনায় নিয়ে প্রচলিত ব্যবস্থার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। পরিকল্পিতভাবে পরিচ্ছন্ন বিভাগের সক্ষমতা বাড়িয়ে নালা পরিষ্কার ও বর্জ্য অপসারণ কার্যক্রমকে আরও গতিশীল এবং দৃশ্যমান করার আশ্বাস দেন তিনি।

সভায় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান এবং প্রধান নির্বাহী প্রকৌশলী আনিসুল ইসলামসহ পরিচ্ছন্ন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মিডিয়া সেল

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল