প্রিন্ট এর তারিখ : ১৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে মহাঅষ্টমী ও কুমারী পূজা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ||
ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে শঙ্খধ্বনি, উলুধ্বনি, কাঁসর ঘণ্টা ও ঢাকের শব্দে উৎসবমুখর পরিবেশে কুমারী পূজা ও অঞ্জলি প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে দেবীর মহাঅষ্টমী কল্পারম্ভ, বিহিত পূজা ও সন্ধিপূজার মধ্য দিয়ে মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা চলে। নগরীর রামকৃষ্ণ মিশনে দুর্গাবাড়ী রোডের বাসিন্দা ভাস্কর চক্রবর্তী ও কমলিকা চক্রবর্তীর ছয় বছর বয়সি কন্যা সরসী চক্রবর্তীকে ‘মালিনী’ রূপে সাজিয়ে দেবীজ্ঞানে পূজা করা হয়। অশুভ শক্তির বিনাশ ও সর্বজনীন শান্তি কামনায় অনুষ্ঠিত এ পূজায় জেলার বিভিন্ন স্থান থেকে আসা হাজারো ভক্ত অংশগ্রহণ করেন।একই সাথে নগরীর দুর্গাবাড়ি, দশভূজা, বড় কালীবাড়ি, ছোট কালীবাড়ি, লোকনাথ আশ্রম ও আঠারোবাড়ি সার্বজনীন দুর্গা মন্দিরসহ বিভিন্ন মণ্ডপে মহাঅষ্টমীর অঞ্জলি শেষে প্রসাদ বিতরণ করা হয়। উৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙখলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন রয়েছে। সূত্র: ময়মনসিংহ রামকৃষ্ণ মিশন ও জেলা দুর্গাপূজা উদযাপন পরিষদ
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল