সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি এক কাল্পনিক নারীর প্রেমে পড়ে নিজের সর্বস্ব বিক্রি করে ১ হাজার ২০০ মাইল (১,৯৩১ কিলোমিটার) পথ পাড়ি দেওয়া ৪৯ বছর বয়সি এডিমার মার্টিন্স নামে ব্রাজিলের এক নির্মাণশ্রমিক চরম প্রতারণার শিকার হয়েছেন।
'জেসিকা অলভিইরা' নামের কাল্পনিক চরিত্রটিকে বিয়ে করে নতুন জীবন শুরুর স্বপ্ন নিয়ে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় মারানিয়াও রাজ্য থেকে বেলো হরিজন্তে শহরে পৌঁছানোর পর তিনি জানতে পারেন, বাস্তবে ওই নারীর কোনো অস্তিত্বই নেই। সম্প্রতি ভারতের গণমাধ্যম এনডিটিভি ও আন্তর্জাতিক গণমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে।
জানা যায়, ২০২০ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে তিন লাখের বেশি অনুসারী থাকা 'জেসিকা ফাজেন্দেইরা' নামক অ্যাকাউন্টের গ্রামীণ খামারকেন্দ্রিক ভিডিও দেখে মায়ের মৃত্যুর পর একাকীত্বে ভোগা মার্টিন্স আকৃষ্ট হন। ভিডিওতে আর্থিক সহায়তা ও খামারে থাকার বাসস্থানের প্রতিশ্রুতি বিশ্বাস করে তিনি গত ৯ অক্টোবর নিজের ঘরের আসবাবপত্র ও মালামাল বিক্রি করে বাসে চেপে দীর্ঘ ভ্রমণের পর ১১ অক্টোবর বেলো হরিজন্তে পৌঁছান।
সেখানে পৌঁছে ছবি নিয়ে হন্যে হয়ে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে স্থানীয় এক রেডিও স্টেশনের সহায়তায় জানতে পারেন, জেসিকা মূলত এআই প্রযুক্তিতে তৈরি একটি সম্পূর্ণ অবাস্তব রূপ। অ্যাকাউন্টটির মূল সৃষ্টিকর্তা স্বীকার করেছেন যে, প্রোফাইলটি এআই দিয়ে কেবল ফলোয়ার বাড়িয়ে বিক্রি করার উদ্দেশে তৈরি করা হয়েছিল এবং সরাসরি কারও সাথে কথা বলা হয়নি। যাত্রাপথে সর্বস্ব হারিয়ে সহায়সম্বলহীন হয়ে পড়া মার্টিন্সকে পরবর্তীতে স্থানীয় পৌর সমাজকল্যাণ কর্মীরা খাবার ও বাড়ি ফেরার ট্রেনের টিকিটের ব্যবস্থা করে দেন।
সূত্র: এনডিটিভি ও নিউইয়র্ক পোস্ট

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন