মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার গুঞ্জনের মধ্যে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। প্রাথমিক অবস্থায় খবরটিকে গুজব দাবি করে প্রতিবাদ জানালেও সোমবার (১৯ অক্টোবর) মধ্যরাতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি স্পষ্ট করেছেন যে, প্রধানমন্ত্রীর তরফ থেকে কোনো পদত্যাগের নির্দেশ কার্যকর হওয়া মাত্রই সংবাদ সম্মেলন ডেকে আনুষ্ঠানিকভাবে দেশবাসীকে তা জানানো হবে।
ফেসবুক স্ট্যাটাসে ইশরাক হোসেন লেখেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যেকোনো সদস্যের প্রতি পদত্যাগ বা অন্য যেকোনো নির্দেশ আসা মাত্রই তা কার্যকর হওয়া প্রথাগতভাবে বাধ্যতামূলক বা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে যায়। তাই এ সংক্রান্ত কোনো তথ্য তৃতীয় বা চতুর্থ কোনো ব্যক্তির মাধ্যমে যাচাই করার প্রয়োজন নেই। তিনি আরও যোগ করেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বা তাঁর ক্ষেত্রে এরকম কোনো সিদ্ধান্ত কার্যকর হওয়া মাত্রই দ্রুততম সময়ে সংবাদ সম্মেলন ডেকে দেশবাসীকে বিস্তারিত অবহিত করা হবে।
উল্লেখ্য, গেন্ডারিয়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলনে অস্ত্র উঁচিয়ে ধাওয়া করার ভিডিও ছড়িয়ে পড়ার পর ইশরাক হোসেনের পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন তৈরি হয়।
সূত্র: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অফিশিয়াল ফেসবুক স্টেটমেন্ট

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন