দিকপাল

রাজধানীতে পুলিশ পরিচয় দিয়ে বাসে তল্লাশি ও অশোভন আচরণ: আটক ভুয়া পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | ০৯:২০ পি এম | প্রিন্ট সংস্করণ

রাজধানীতে পুলিশ পরিচয় দিয়ে বাসে তল্লাশি ও অশোভন আচরণ: আটক ভুয়া পুলিশ

রাজধানীর চানখারপুল এলাকায় পুলিশ পরিচয়ে বাসে উঠে যাত্রীদের ব্যাগ তল্লাশি এবং অশোভন আচরণের অভিযোগে ফজলে রাব্বী ফয়সাল ওরফে সোহাগ (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) ভোর চারটার দিকে চানখারপুল ক্রসিং এলাকায় ট্রাফিক পুলিশের তৎপরতায় ওই ব্যক্তিকে হাতেনাতে ধরা হয় এবং পরবর্তীতে চকবাজার থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ট্রাফিক পুলিশের লালবাগ বিভাগের ফুলবাড়িয়া জোনের সার্জেন্ট তুহিন উদ্দিন ও সার্জেন্ট মো. সরোয়ার উদ্দিন ভূঁইয়া জানান, চানখারপুল এলাকায় দায়িত্ব পালনকালে মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে হঠাৎ হট্টগোলের শব্দ শুনে তাঁরা দ্রুত সেখানে যান। এ সময় এক ব্যক্তিকে পুলিশ পরিচয় দিয়ে বাসে উঠে যাত্রীদের ব্যাগ তল্লাশি করতে এবং যাত্রীদের সঙ্গে অশোভন ও অসৌজন্যমূলক আচরণ করতে দেখেন তাঁরা।

তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় ও ব্যাজ দেখতে চাইলে তিনি কোনো বৈধ পুলিশ পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন। পরবর্তীতে তাঁকে বাস থেকে নামিয়ে পুলিশ বক্সে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হলে তাঁর কথাবার্তায় ব্যাপক অসংগতি দেখা যায় এবং তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। পরে বিষয়টি চকবাজার থানাকে অবহিত করা হলে থানার মোবাইল টিমের উপপরিদর্শক (এসআই) জামালের নিকট তাঁকে সোপর্দ করা হয়। 

সূত্র: ট্রাফিক পুলিশ (ফুলবাড়িয়া জোন) ও চকবাজার থানা

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

রাজধানীতে পুলিশ পরিচয় দিয়ে বাসে তল্লাশি ও অশোভন আচরণ: আটক ভুয়া পুলিশ

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর চানখারপুল এলাকায় পুলিশ পরিচয়ে বাসে উঠে যাত্রীদের ব্যাগ তল্লাশি এবং অশোভন আচরণের অভিযোগে ফজলে রাব্বী ফয়সাল ওরফে সোহাগ (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) ভোর চারটার দিকে চানখারপুল ক্রসিং এলাকায় ট্রাফিক পুলিশের তৎপরতায় ওই ব্যক্তিকে হাতেনাতে ধরা হয় এবং পরবর্তীতে চকবাজার থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ট্রাফিক পুলিশের লালবাগ বিভাগের ফুলবাড়িয়া জোনের সার্জেন্ট তুহিন উদ্দিন ও সার্জেন্ট মো. সরোয়ার উদ্দিন ভূঁইয়া জানান, চানখারপুল এলাকায় দায়িত্ব পালনকালে মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে হঠাৎ হট্টগোলের শব্দ শুনে তাঁরা দ্রুত সেখানে যান। এ সময় এক ব্যক্তিকে পুলিশ পরিচয় দিয়ে বাসে উঠে যাত্রীদের ব্যাগ তল্লাশি করতে এবং যাত্রীদের সঙ্গে অশোভন ও অসৌজন্যমূলক আচরণ করতে দেখেন তাঁরা।

তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় ও ব্যাজ দেখতে চাইলে তিনি কোনো বৈধ পুলিশ পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন। পরবর্তীতে তাঁকে বাস থেকে নামিয়ে পুলিশ বক্সে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হলে তাঁর কথাবার্তায় ব্যাপক অসংগতি দেখা যায় এবং তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। পরে বিষয়টি চকবাজার থানাকে অবহিত করা হলে থানার মোবাইল টিমের উপপরিদর্শক (এসআই) জামালের নিকট তাঁকে সোপর্দ করা হয়। 

সূত্র: ট্রাফিক পুলিশ (ফুলবাড়িয়া জোন) ও চকবাজার থানা

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল