দিকপাল

খোকার মত


মামুন সরকার
মামুন সরকার ছড়াকার, শিশুসাহিত্যিক
প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ | ০৬:০০ পি এম | প্রিন্ট সংস্করণ

খোকার মত

রঙপেন্সিলে খোকা আঁকলো

পদ্মফোটা ঝিল

সাদা মেঘের ভেলার সাথে

উড়ছে পাখি চিল।


পথের ধারে গাছের ডালে

নজর কাড়া ফুল

কাশের বনে প্রজাপতি

ভাঙা নদীর কূল।


গরুর কাঁধে লাঙ্গল দিয়ে

আবাদ করে চাষী

ভরদুপুরে বটের ছায়ায়

রাখাল বাজায় বাঁশি।


সবুজ পতায় রক্তলালে

আঁকে বিজয় নিশান

বন্দুক হাতে করছে যুদ্ধ

বাংলার মজুর কিষাণ।


বাবা মায়ের সাথে খোকা

দূরপ্রবাসে থাকে

মুক্তিযুদ্ধের চেতনাতে

দেশের ছবি আঁকে।

খোকার মত স্বদেশপ্রেমে

সবার মনটা জাগুক

রঙপেন্সিলে সব শিশুরা

দেশের ছবি আঁকুক।

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬


খোকার মত

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

রঙপেন্সিলে খোকা আঁকলো

পদ্মফোটা ঝিল

সাদা মেঘের ভেলার সাথে

উড়ছে পাখি চিল।



পথের ধারে গাছের ডালে

নজর কাড়া ফুল

কাশের বনে প্রজাপতি

ভাঙা নদীর কূল।



গরুর কাঁধে লাঙ্গল দিয়ে

আবাদ করে চাষী

ভরদুপুরে বটের ছায়ায়

রাখাল বাজায় বাঁশি।



সবুজ পতায় রক্তলালে

আঁকে বিজয় নিশান

বন্দুক হাতে করছে যুদ্ধ

বাংলার মজুর কিষাণ।



বাবা মায়ের সাথে খোকা

দূরপ্রবাসে থাকে

মুক্তিযুদ্ধের চেতনাতে

দেশের ছবি আঁকে।



খোকার মত স্বদেশপ্রেমে

সবার মনটা জাগুক

রঙপেন্সিলে সব শিশুরা

দেশের ছবি আঁকুক।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল