ক্ষতি নেই আমি ছাড়া সুখী হও যদি
যাপনের মাঝে পেলে অতুলন সুখ,
অবারিত সুরধারা বয়ে যাক্ মনে
দূর থেকে খুশি হবো চোখে নিয়ে জল।
তোমার আলয়ে এলে সুখছায়া আলো
ভালো যদি হয় তাতে আমি কেবা আর?
তোমার যাপন তাতে হলে নিরিবিলি
আমি সুখী জেনে রাখো তোমারই সুখে।
রাশি রাশি সুর আসে হাসে তারা নিজে
আমি শুধু বুনে চলি সরগমে ফেলে,
জ্বেলে দীপ মেলে দিই পাতা স্বরলিপি
সুরগুলি খুঁজে নেয় নিজেদের ঠাঁই ;
আমি শুধু আনমনে খেয়ালে খেয়ালে
দেয়ালে দেয়ালে আঁকি বিরহের ছবি।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬
ক্ষতি নেই আমি ছাড়া সুখী হও যদি
যাপনের মাঝে পেলে অতুলন সুখ,
অবারিত সুরধারা বয়ে যাক্ মনে
দূর থেকে খুশি হবো চোখে নিয়ে জল।
তোমার আলয়ে এলে সুখছায়া আলো
ভালো যদি হয় তাতে আমি কেবা আর?
তোমার যাপন তাতে হলে নিরিবিলি
আমি সুখী জেনে রাখো তোমারই সুখে।
রাশি রাশি সুর আসে হাসে তারা নিজে
আমি শুধু বুনে চলি সরগমে ফেলে,
জ্বেলে দীপ মেলে দিই পাতা স্বরলিপি
সুরগুলি খুঁজে নেয় নিজেদের ঠাঁই ;
আমি শুধু আনমনে খেয়ালে খেয়ালে
দেয়ালে দেয়ালে আঁকি বিরহের ছবি।

আপনার মতামত লিখুন