প্রিন্ট এর তারিখ : ১৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
খোকার মত
মামুন সরকার, ছড়াকার, শিশুসাহিত্যিক ||
রঙপেন্সিলে খোকা আঁকলোপদ্মফোটা ঝিলসাদা মেঘের ভেলার সাথেউড়ছে পাখি চিল।পথের ধারে গাছের ডালেনজর কাড়া ফুলকাশের বনে প্রজাপতিভাঙা নদীর কূল।গরুর কাঁধে লাঙ্গল দিয়েআবাদ করে চাষীভরদুপুরে বটের ছায়ায়রাখাল বাজায় বাঁশি।সবুজ পতায় রক্তলালেআঁকে বিজয় নিশানবন্দুক হাতে করছে যুদ্ধবাংলার মজুর কিষাণ।বাবা মায়ের সাথে খোকাদূরপ্রবাসে থাকেমুক্তিযুদ্ধের চেতনাতেদেশের ছবি আঁকে।খোকার মত স্বদেশপ্রেমেসবার মনটা জাগুকরঙপেন্সিলে সব শিশুরাদেশের ছবি আঁকুক।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল