দিকপাল

গুচ্ছকবিতা


তাজরিন আকতার রুমপা
তাজরিন আকতার রুমপা কবি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | ০৪:৫১ পি এম | প্রিন্ট সংস্করণ

গুচ্ছকবিতা

খেলা

খরা রোদে পাড়ার ছেলেরা
নেমেছে মাঠে খেলতে।
খেলার বেলায় মায়ের বায়না
 কেউ কি পারে ফেলতে?

স্কুল ফাঁকি, মায়ের ঝাড়ি—
সবই তলিয়ে যায় গভীরে।
খেলা যে তাদের মনে আছে,
আছে সবার উপরে।

খেলা খেলে বিবাদ হয়,
বিপদের ছায়াও নামে।
খেলা মিলে তৃপ্তি সোর
ভুলায় খেলা কীসের দামে?

শুনতে হয় কটু কথা
খেলার ছলে, মজার ছলে।
কটু কথা মোটেও আমি
নিই কভু না কানে তুলে।

খেলার সাথী কমে যাবে পাছে,
মিলেমিশে তাই তো আছে ।

খেলার বয়সে খেলছে তারা,
পড়ার সময় বসছে না।
খেলার দিকে মন ছোটেছে
অংক সে তাই কষছে না।

খেলা নিয়ে যত কথা,
বেশ তো লাগে মন্দ না।
অন্য কথা বলো ওদের,
বাঁধবে দারুণ দ্বন্দ্ব না?


সরলতা

সরলতার বক্ররেখা হারিয়ে গেছে
প্রাচীন ভেদে।
উশৃঙ্খলতা হয়ে উঠেছে

জলরাশির মতো ছলনা।

মানবিকতা মাটির তলে

গেল হারিয়ে।

শিষ্টাচার পিছু হটে

পার্শ্ব রূপ নিল।

নির্মলতা নেমে গেল নিচে,

গূঢ়ৈষা গেল বেড়ে।

বোকা মানুষের ধোঁকার পাহাড়

ধোঁয়ার চেয়েও হালকা হয়ে ওড়ে।

সরল বক্তার সরল বাক্য

পায় না ঠাঁই কোষাগারে।

বায়না দিয়ে শরম পায় না কেউ,

চায় না ছুটে আসতে;

টাল দেখে পাল তুলে

নৌকায় ছুটে চলে তারা।

ভাগ্য

ভাগ্য যদি থাকে লেখা,
পারবে না তা মুছতে।
হয়ে যাবে তা যথা সময়ে।

ভাগ্য যা আছে মাথা পেতে
নাও তা পেতে।
ভাগ্য বদলে দুয়ার
সমাহার নয়।

ভাগ্য খচিত করার
সুযোগ দিয়েছে
ইয়া গাফফার।

যা চাইবো আরও চাইবো,
চাইবো নিজের মত করে।
দুয়া দিয়ে সাজিয়ে
দিব নিজের ভাগ্যকে।

প্রয়োগ করে কর্ম,
করে করবো আমি
জয় ইনশাআল্লাহ।

 আশ্বিন মাসে 

আশ্বিন মাসে এসে আমি
করছি ঘর পাকা।
কার্ত্তিক মাসে তুমি
দেখে করেছ মুখ বাকা।

অগ্রহায়ণে সবাই এসে
করেছ চড়ুইভাতি।
পৌষ মাসে সবাইরে পৌষ
মানায় রাখা হলো না আর।

মেঘের শীতে পাকা ঘরে
ঠায় হলো না কারও।
ফাল্গুন হাওয়ায় বসন্তের
ছোঁয়াই পালায় বেড়ায় সবাই।

বৈশাখের ঝড়ে সবার
ডরে ছুটে গেল পওণে।
চৈত্রের গরমে সবার
মেজাজ গেল ছুটে,
সবাই গেল পুঁটে।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬


গুচ্ছকবিতা

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

খেলা

খরা রোদে পাড়ার ছেলেরা
নেমেছে মাঠে খেলতে।
খেলার বেলায় মায়ের বায়না
 কেউ কি পারে ফেলতে?

স্কুল ফাঁকি, মায়ের ঝাড়ি—
সবই তলিয়ে যায় গভীরে।
খেলা যে তাদের মনে আছে,
আছে সবার উপরে।

খেলা খেলে বিবাদ হয়,
বিপদের ছায়াও নামে।
খেলা মিলে তৃপ্তি সোর
ভুলায় খেলা কীসের দামে?

শুনতে হয় কটু কথা
খেলার ছলে, মজার ছলে।
কটু কথা মোটেও আমি
নিই কভু না কানে তুলে।

খেলার সাথী কমে যাবে পাছে,
মিলেমিশে তাই তো আছে ।

খেলার বয়সে খেলছে তারা,
পড়ার সময় বসছে না।
খেলার দিকে মন ছোটেছে
অংক সে তাই কষছে না।

খেলা নিয়ে যত কথা,
বেশ তো লাগে মন্দ না।
অন্য কথা বলো ওদের,
বাঁধবে দারুণ দ্বন্দ্ব না?


সরলতা

সরলতার বক্ররেখা হারিয়ে গেছে
প্রাচীন ভেদে।
উশৃঙ্খলতা হয়ে উঠেছে

জলরাশির মতো ছলনা।

মানবিকতা মাটির তলে

গেল হারিয়ে।

শিষ্টাচার পিছু হটে

পার্শ্ব রূপ নিল।

নির্মলতা নেমে গেল নিচে,

গূঢ়ৈষা গেল বেড়ে।

বোকা মানুষের ধোঁকার পাহাড়

ধোঁয়ার চেয়েও হালকা হয়ে ওড়ে।

সরল বক্তার সরল বাক্য

পায় না ঠাঁই কোষাগারে।

বায়না দিয়ে শরম পায় না কেউ,

চায় না ছুটে আসতে;

টাল দেখে পাল তুলে

নৌকায় ছুটে চলে তারা।

ভাগ্য

ভাগ্য যদি থাকে লেখা,
পারবে না তা মুছতে।
হয়ে যাবে তা যথা সময়ে।

ভাগ্য যা আছে মাথা পেতে
নাও তা পেতে।
ভাগ্য বদলে দুয়ার
সমাহার নয়।

ভাগ্য খচিত করার
সুযোগ দিয়েছে
ইয়া গাফফার।

যা চাইবো আরও চাইবো,
চাইবো নিজের মত করে।
দুয়া দিয়ে সাজিয়ে
দিব নিজের ভাগ্যকে।

প্রয়োগ করে কর্ম,
করে করবো আমি
জয় ইনশাআল্লাহ।


 আশ্বিন মাসে 

আশ্বিন মাসে এসে আমি
করছি ঘর পাকা।
কার্ত্তিক মাসে তুমি
দেখে করেছ মুখ বাকা।

অগ্রহায়ণে সবাই এসে
করেছ চড়ুইভাতি।
পৌষ মাসে সবাইরে পৌষ
মানায় রাখা হলো না আর।

মেঘের শীতে পাকা ঘরে
ঠায় হলো না কারও।
ফাল্গুন হাওয়ায় বসন্তের
ছোঁয়াই পালায় বেড়ায় সবাই।

বৈশাখের ঝড়ে সবার
ডরে ছুটে গেল পওণে।
চৈত্রের গরমে সবার
মেজাজ গেল ছুটে,
সবাই গেল পুঁটে।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল