দিকপাল

ছাতিম ফুলের ঘ্রাণ


শাকেরা বেগম শিমু
শাকেরা বেগম শিমু শিশুসাহিত্যিক
প্রকাশ : রবিবার, ১১ অক্টোবর ২০২৬ | ০৪:৫৭ পি এম | প্রিন্ট সংস্করণ

ছাতিম ফুলের ঘ্রাণ

বৃক্ষতলায় বসে করি
ক্লান্তি সবই দূর,
শীতল ছায়ার সাথে পাখির
গানটা সুমধুর।


এর মাঝে এক মাতাল ঘ্রাণে
জুড়িয়ে দিলো মন,
তার খোঁজে সেই বৃক্ষতলায়
কাটাই অনেকক্ষণ।

কিন্তু কোথায় মাতাল করা
সেই সুগন্ধী ফুল,
নাকি এটা শুধুই আমার
মনেরই এক ভুল!

বলেন দাদু সোনা জাদু
ছাতিম তলায় কেন,
এর সুবাসে পরে আবার
পাগল না হও যেন।

তখন বুঝি কে সৌরভে
ভরিয়ে দিলো প্রাণ,
ছাতিম ফুলের থেকেই আসে
এমন মধুর ঘ্রাণ।

ঠিকানা: মিশিগান, আমেরিকা।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ১১ অক্টোবর ২০২৬


ছাতিম ফুলের ঘ্রাণ

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

বৃক্ষতলায় বসে করি
ক্লান্তি সবই দূর,
শীতল ছায়ার সাথে পাখির
গানটা সুমধুর।

এর মাঝে এক মাতাল ঘ্রাণে
জুড়িয়ে দিলো মন,
তার খোঁজে সেই বৃক্ষতলায়
কাটাই অনেকক্ষণ।

কিন্তু কোথায় মাতাল করা
সেই সুগন্ধী ফুল,
নাকি এটা শুধুই আমার
মনেরই এক ভুল!

বলেন দাদু সোনা জাদু
ছাতিম তলায় কেন,
এর সুবাসে পরে আবার
পাগল না হও যেন।

তখন বুঝি কে সৌরভে
ভরিয়ে দিলো প্রাণ,
ছাতিম ফুলের থেকেই আসে
এমন মধুর ঘ্রাণ।

ঠিকানা: মিশিগান, আমেরিকা।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল