দিকপাল

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন প্রধানমন্ত্রীর


নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | ০৩:৫৩ পি এম | প্রিন্ট সংস্করণ

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন প্রধানমন্ত্রীর

আশপাশে থাকা কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করতে এবং তাদের কষ্ট না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; তাঁর ভাষায়, যত্ন নিতে না পারলেও অন্তত কোনো প্রাণীর ক্ষতি করা থেকে যেন সবাই বিরত থাকেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি উল্লেখ করেন, অনেক সময় আশপাশে দেখা যায় মানুষ অকারণে বিভিন্ন প্রাণীকে নির্যাতন করে ও কষ্ট দেয়, যা কোনোভাবেই কাম্য নয়; মানুষের কল্যাণ ও প্রয়োজনে সৃষ্ট প্রতিটি প্রাণীর প্রতি দায়িত্বশীল আচরণের ওপর জোর দিয়ে তিনি বলেন, উপকার করতে না পারলেও অন্তত কোনো প্রাণীর ক্ষতি না করা এবং সম্ভব হলে জীবজন্তুর যত্ন ও নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসা প্রয়োজন।

প্রাণীদের প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধের শিক্ষা পরিবারের শিশু-কিশোরদের মধ্যে ছড়িয়ে দেওয়ার তাগিদ দিয়ে তারেক রহমান বলেন, ছোটবেলা থেকেই জীবজন্তুর প্রতি মমত্ববোধ ও সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দিতে হবে এবং চারপাশের প্রতিটি প্রাণীর বেঁচে থাকার অধিকার রয়েছে—এ বিষয়টি শিশুদের বোঝাতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের মাঝে এ মনোভাব গড়ে তুলতে পারলে মানুষ, জীবজন্তু ও প্রকৃতির সহাবস্থানে এমন একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে, যেখানে প্রতিটি জীব নিরাপদে বসবাস করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি; এর আগে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

আশপাশে থাকা কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করতে এবং তাদের কষ্ট না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; তাঁর ভাষায়, যত্ন নিতে না পারলেও অন্তত কোনো প্রাণীর ক্ষতি করা থেকে যেন সবাই বিরত থাকেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি উল্লেখ করেন, অনেক সময় আশপাশে দেখা যায় মানুষ অকারণে বিভিন্ন প্রাণীকে নির্যাতন করে ও কষ্ট দেয়, যা কোনোভাবেই কাম্য নয়; মানুষের কল্যাণ ও প্রয়োজনে সৃষ্ট প্রতিটি প্রাণীর প্রতি দায়িত্বশীল আচরণের ওপর জোর দিয়ে তিনি বলেন, উপকার করতে না পারলেও অন্তত কোনো প্রাণীর ক্ষতি না করা এবং সম্ভব হলে জীবজন্তুর যত্ন ও নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসা প্রয়োজন।

প্রাণীদের প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধের শিক্ষা পরিবারের শিশু-কিশোরদের মধ্যে ছড়িয়ে দেওয়ার তাগিদ দিয়ে তারেক রহমান বলেন, ছোটবেলা থেকেই জীবজন্তুর প্রতি মমত্ববোধ ও সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দিতে হবে এবং চারপাশের প্রতিটি প্রাণীর বেঁচে থাকার অধিকার রয়েছে—এ বিষয়টি শিশুদের বোঝাতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের মাঝে এ মনোভাব গড়ে তুলতে পারলে মানুষ, জীবজন্তু ও প্রকৃতির সহাবস্থানে এমন একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে, যেখানে প্রতিটি জীব নিরাপদে বসবাস করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি; এর আগে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল