দিকপাল

স্বর্ণালী ভোর


নূরনাহার নিপা
নূরনাহার নিপা শিশুসাহিত্যিক কবি ও গল্পকার
প্রকাশ : রবিবার, ১১ অক্টোবর ২০২৬ | ০৫:৩৩ পি এম | প্রিন্ট সংস্করণ

স্বর্ণালী ভোর

মনে পড়ে শৈশব

কিশোর বেলা,

মনে পড়ে কতো শতো

মজার খেলা।


আকাশের নীল রঙ

রোদের মিছিল,

ছড়ানো রাতের আকাশ

 তারা ঝিলমিল।

সেই সব দিনে রাতে

দৌঁড় ঝাপ কতো,

আরো কতো লুকোচুরি

খুনসুঁটি শতো।

মনে পড়ে সেই সব

ফুল-পাখি-দিন,

ছুটে চলা মাঠ ঘাট

ক্লান্তিবিহীন।

সর্বদা আঁকুপাঁকু

করে মনটা,

কখন যে বাজে প্রিয়

ছুটির ঘন্টা।

কখন গাঁথবো মালা

শিউলি ফুলে,

কখন হাসবো সুখে

হৃদয় খুলে।

এমনি করে যে কতো

ভাবনার দ্বার,

টোকা দিয়ে যেতো মনে

শুধু বার বার।


সেই সব ভাবনারা

কোথায় হারালো

আজ কেন নেই সেই

শৈশব আলো।

হায় সে কোথায় আজ

প্রিয় কৈশোর,

কোথায় হারালো আমার

স্বর্ণালী ভোর!

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ১১ অক্টোবর ২০২৬


স্বর্ণালী ভোর

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

মনে পড়ে শৈশব

কিশোর বেলা,

মনে পড়ে কতো শতো

মজার খেলা।


আকাশের নীল রঙ

রোদের মিছিল,

ছড়ানো রাতের আকাশ

 তারা ঝিলমিল।


সেই সব দিনে রাতে

দৌঁড় ঝাপ কতো,

আরো কতো লুকোচুরি

খুনসুঁটি শতো।


মনে পড়ে সেই সব

ফুল-পাখি-দিন,

ছুটে চলা মাঠ ঘাট

ক্লান্তিবিহীন।


সর্বদা আঁকুপাঁকু

করে মনটা,

কখন যে বাজে প্রিয়

ছুটির ঘন্টা।


কখন গাঁথবো মালা

শিউলি ফুলে,

কখন হাসবো সুখে

হৃদয় খুলে।


এমনি করে যে কতো

ভাবনার দ্বার,

টোকা দিয়ে যেতো মনে

শুধু বার বার।


সেই সব ভাবনারা

কোথায় হারালো

আজ কেন নেই সেই

শৈশব আলো।


হায় সে কোথায় আজ

প্রিয় কৈশোর,

কোথায় হারালো আমার

স্বর্ণালী ভোর!


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল