প্রিন্ট এর তারিখ : ১১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
স্বর্ণালী ভোর
নূরনাহার নিপা, শিশুসাহিত্যিক কবি ও গল্পকার ||
মনে পড়ে শৈশবকিশোর বেলা,মনে পড়ে কতো শতোমজার খেলা।আকাশের নীল রঙরোদের মিছিল,ছড়ানো রাতের আকাশ তারা ঝিলমিল।সেই সব দিনে রাতেদৌঁড় ঝাপ কতো,আরো কতো লুকোচুরিখুনসুঁটি শতো।মনে পড়ে সেই সবফুল-পাখি-দিন,ছুটে চলা মাঠ ঘাটক্লান্তিবিহীন।সর্বদা আঁকুপাঁকুকরে মনটা,কখন যে বাজে প্রিয়ছুটির ঘন্টা।কখন গাঁথবো মালাশিউলি ফুলে,কখন হাসবো সুখেহৃদয় খুলে।এমনি করে যে কতোভাবনার দ্বার,টোকা দিয়ে যেতো মনেশুধু বার বার।সেই সব ভাবনারাকোথায় হারালোআজ কেন নেই সেইশৈশব আলো।হায় সে কোথায় আজপ্রিয় কৈশোর,কোথায় হারালো আমারস্বর্ণালী ভোর!
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল