প্রিন্ট এর তারিখ : ১১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
ছাতিম ফুলের ঘ্রাণ
শাকেরা বেগম শিমু, শিশুসাহিত্যিক ||
বৃক্ষতলায় বসে করি ক্লান্তি সবই দূর,শীতল ছায়ার সাথে পাখির গানটা সুমধুর।এর মাঝে এক মাতাল ঘ্রাণেজুড়িয়ে দিলো মন,তার খোঁজে সেই বৃক্ষতলায়কাটাই অনেকক্ষণ।কিন্তু কোথায় মাতাল করা সেই সুগন্ধী ফুল,নাকি এটা শুধুই আমার মনেরই এক ভুল!বলেন দাদু সোনা জাদুছাতিম তলায় কেন,এর সুবাসে পরে আবারপাগল না হও যেন।তখন বুঝি কে সৌরভে ভরিয়ে দিলো প্রাণ,ছাতিম ফুলের থেকেই আসেএমন মধুর ঘ্রাণ।©শাকেরা বেগম শিমু: শিশুসাহিত্যিক (মিশিগান, আমেরিকা)
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল